,

ময়মনসিংহে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

news-image

ময়মনসিংহে মহানগর যুবলীগের সদস্য সাজ্জাদ আলম শেখ আজাদকে (৩০) গুলি ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শেখ আজাদ আকুয়া হাবুন বেপারী মোড় এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুর ৩টার দিকে নগরীর আকুয়া জুবলী কোয়াটার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর ৩ টার দিকে আকুয়া জুবলী কোয়াটার এলাকায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ, গোলাগুলি ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে। এক পর্যায়ে শেখ আজাদ গুলিতে গুরুতর আহত হন। এসময় প্রতিপক্ষরা আজাদকে ধরে নিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। খবর পেয়ে স্বজনরা আজাদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আলম (২০) নামে এক যুবক গুলিতে গুরুতর আহত হয়েছেন।

ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানা সার্কেলে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা

দিল্লিতে বিমান থেকেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা দীপকে

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহায়তা দেবে সরকার

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

যন্তর মন্তরে যেতে বাধা, দিল্লির বিভিন্ন স্থানে বিক্ষোভ

৩৪৬ রানেই থামল বাংলাদেশের ইনিংস

নেতারা আটক, তবুও আন্দোলন চালানোর ঘোষণা সিজেপির

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি