,

শাকিবের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম, মুগ্ধ নুসরাত-সায়ন্তিকা

news-image

ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘নাকাব’র ট্রেলারে হইচই পড়ে গিয়েছে টলিউড এবং ঢালিউডে।ছবির ট্রেলার প্রকাশের পর শাকিবকে প্রশংসায় ভাসিয়েছে ভারতীয় গণমাধ্যম। তার অভিনয়ে মুগ্ধ কলকাতার দুই অভিনেত্রীও। রাজীব কুমার পরিচালিত এই ছবিতে শাকিবকে ডাবল রোলে দেখা যাবে। ছবিতে রয়েছে ভৌতিক চমক।

আনন্দবাজার পত্রিকা বলছে, এমন কোনও এলিমেন্ট নেই যা এই ছবিতে নেই। কয়েক মিনিটের ট্রেলারে এটুকু স্পষ্ট যে শাকিব খানের নতুন ছবিতে সবরকম মশলাই থাকবে। তাছাড়া টলিউডেও বেশ নিজের জায়গা করে নিচ্ছেন ঢালিউডের শাকিব।নতুন ছবিতে দু’জন অভিনেত্রী রয়েছেন তার বিপরীতে। একজন নুসরাত জাহান, আরেকজন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ‘নাকাব’র মাধম্যে শাকিব খানের সঙ্গে প্রথমবার দেখা যাবে নুসরাত এবং সায়ন্তিকাকে।

নুসরাতের কথায়, “শাকিব খানের অভিনয় আমার দারুণ লাগে। ওনার মধ্যে সবথেকে ভালো জিনিসটা হল ওনাকে কিছু বুঝিয়ে দিতে লাগে না। এমনকি অন্যকারও ভুল সেটাও ধরিয়ে দেন। সব মিলিয়ে উনি একজন ভীষণ ভালো মানুষ৷ তার অভিনয়, লুকস, ব্যবহার, কাজ সবকিছু সুন্দর।”অন্যদিকে সায়ন্তিকা জানিয়েছেন, “আমি শাকিবকে দেখে একেবারে মুগ্ধ৷ ওনার অভিনয়ই আমায় মুগ্ধ করেছে। আর শাকিবের হাসিটা সেরা৷ বেশ লাজুক লাজুক।”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা