,

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন টেস্টের সিরিজ বাংলাদেশের

news-image

নিউজিল্যান্ডের মাটিতে তো নয়ই, ঘরেরও মাঠেও কখনও কিউইদের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলেনি বাংলাদেশ। এবার সেই সুযোগ মিলছে টাইগারদের। আজ নিজেদের ২০১৮-১৯ মৌসুমের ক্রিকেট সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড, যাতে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিনটি টেস্ট রেখেছে ব্ল্যাক ক্যাপসরা।

শুধু টেস্ট নয়, নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডেও খেলবে বাংলাদেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে এই সফর।১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় এবং ২০ ফেব্রুয়ারি ডানেডিনে তৃতীয় ওয়ানডে।

ওয়ানডে সিরিজের পর শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ ফেব্রুয়ারি সেডন পার্কে। ৮ মার্চ থেকে বেসিন রিজার্ভে দ্বিতীয় টেস্ট। ১৬ মার্চ তৃতীয় ও শেষ টেস্ট দিয়ে শেষ হবে টাইগারদের নিউজিল্যান্ড সফর। এই টেস্টটি হবে ক্রাইস্টচার্চে।

এর আগে, দুই দল সাতটি টেস্ট সিরিজ খেললেও এবারই প্রথমবারের মতো তিন টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে। আর ২০১৪ সালের পর বাংলাদেশের প্রথম তিন টেস্টের সিরিজও এটি। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ তিন টেস্টের সিরিজ খেলেছিল টাইগাররা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের