,

সবচেয়ে ব্যয়বহুল ছবির তালিকায় ‘থাগস অব হিন্দুস্তান’

news-image

যশরাজ ফিল্ম প্রযোজিত ছবিগুলো এমনিতেই বিশাল বাজেটের হয়। তবে বিজয় কৃষ্ণা পরিচালিত এবারের ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। জানা গেছে, ভারতীয় সিনেমার ইতিহাসে আউটডোর শুটিংয়ের দিক দিয়ে এ ছবিটি হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল ।

‘থাগস অব হিন্দুস্তান’ এ বছরের অন্যতম প্রতিক্ষীত ছবি ।এই ছবিতে একই সঙ্গে অভিনয় করছেন হিন্দি সিনেমার আইকন অমিতাভ বচ্চন এবং বলিউড সুপারস্টার আমির খান। শোনা গেছে, জলদস্যুদের কাহিনি নিয়ে ইতিহাস নির্ভর এ ছবির বেশিরভাগ শুটিংই হবে সমুদ্রে।এছাড়া পাহাড়, প্রকৃতি ও জীবনেরও সমন্বয় থাকবে এতে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরোপের দ্বীপ দেশ মাল্টায় ছবির শুটিংয়ের জন্য এমন একটি সেট তৈরি করা হয়েছে যেখানে একই সঙ্গে স্বপ্ন আর বাস্তবতার ছোঁয়া আছে। সূত্র আরও বলছে, পরিচালকের ছবির জন্য এমন একটি অদেখা জায়গা এবং সেটিংয়ের প্রয়োজন ছিল যেখানে দুইটি বিশাল জাহাজ রাখা যায়। ছবিতে ব্যবহৃত জাহাজ দু’টি তৈরির জন্য প্রায় এক হাজার শ্রমিক এক বছর ধরে কাজ করেছেন মাল্টা উপকূলে। নেওয়া হয়েছে অভিজ্ঞ ডিজাইনারদের পরামর্শ। তৈরি হওয়ার পর দু’টি জাহাজের ওজন হয়েছে দুই লাখ কেজি। যা সাধারণত হলিউডের সিনেমায় করা হয়।‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে আরও অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ। ছবিটি মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর। সূত্র : ডিএনএ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে