,

ভুতুড়ে শাকিবের ভয়ে কাঁপছে সবাই!

news-image

ভূত শাকিব নাকি মানুষ শাকিব? কাকে ছেড়ে কাকে দেখবেন দর্শক? গতকাল মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘নাকাব’-এর ট্রেলার। আর তাতেই হইচই পড়ে গেছে ঢালিউড ও টলিউডে। অ্যাকশন, থ্রিলার, রোম্যান্স, ট্র্যাজেডি, সাসপেন্স- কী নেই এই ছবিতে! ২ মিনিট ২৮ সেকেন্ডের ট্রেলারে এটুকু স্পষ্ট যে, শাকিব খানের নতুন এই ছবিতে সবরকম মসলাই থাকবে। রাজীব কুমার পরিচালিত এ ছবিতে শাকিবকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। ছবিতে রয়েছে ভৌতিক চমকও। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক। এই ছবিতে তার নায়িকা একজন নয়, দু’জন। একজন নুসরাত জাহান, আরেকজন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

‘নাকাব’এর মাধ্যমে শাকিব খানের সঙ্গে প্রথমবার অভিনয় করলেন নুসরাত ও সায়ন্তিকা। ছবিটি যে অ্যাকশনে ভরপুর হবে তা পোস্টার দেখেই অনুমান করে ফেলেছে শাকিব-ভক্তরা।অন্যদিকে দুই নায়িকার মধ্যে কাকে শাকিবের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে, সেই নিয়ে সংশয় ছিল ভক্তকুলে। ট্রেলারে যা এরই মধ্যে পরিস্কার হয়ে গেছে। ছবিতে দুই অভিনেত্রীর সঙ্গেই রোম্যান্স করবেন শাকিব। একজন শাকিব থাকছেন গ্যাংস্টারের ভূমিকায় আর অন্যজন পুলিশের চরিত্রে। নতুন এই ছবিটি নিয়ে শাকিব বেশ আশাবাদী।

তিনি বলেন, ‘এর আগে নানান চরিত্রে অভিনয় করলেও ভৌতিক চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছি। আশা করছি আমার ভক্তদের কাছে এটি ভালো লাগবে।’ ছবিটি আসছে ২৪ আগস্ট কলকাতায় মুক্তি পাবে। এটি প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের