রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরল ঘটনা : দুই গর্ভাশয়ে দুই সন্তানের জন্ম দিলেন মা

news-image

আন্তর্জাতিক ডেস্ক:জমজ সন্তান জন্ম নেয়ার ঘটনা সব সময়ই বিস্ময়কর। কিন্তু জেনিফার অ্যাসোডের জন্য অপেক্ষা করছিল আরও বড় ধরনের টুইস্ট। কারণ চিকিৎসকরা আবিস্কার করলেন যে, জেনিফারের গর্ভে দু’টি শিশু আছে। কিন্তু ওই শিশুরা জমজ হলেও তারা একটি গর্ভাশয়ে নয়।

সাধারণত জমজ বাচ্চারা একই গর্ভাশয়ে থাকে কিন্তু জেনিফারের বেলায় তা ঘটেনি। তার জন্য সবচেয়ে বড় চমক ছিল এটাই যখন চিকিৎসকরা জানালেন যে তার গর্ভাশয় দু’টি। আর তার দুই শিশু দু’টি গর্ভাশয়ের মধ্যে বেড়ে উঠছে।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটা সত্যিই একটা বিরল ঘটনা। এ ধরনের ঘটনা ৫শ মিলিয়নের মধ্যে একটি। জেনিফারের মতো যেসব নারীর দু’টি গর্ভাশয় রয়েছে, তাদের গর্ভাশয়ের যে কোন এক পাশেই সন্তান ধারণ ক্ষমতা তৈরি হয়। এর আগে জেনিফারের আরও একটি মেয়ে সন্তান হয়েছে যার বয়স এখন আট বছর। তার নাম মিললিয়ে। তবে মিললিয়ের জন্মের সময় দু’টি গর্ভাশয়ের কথা জানতে পারেননি জেনিফার।

এ বিষয়ে জেনিফার বলেন, আমার আগের আরও একটি বাচ্চা আছে। আর সে খুব স্বাভাবিকভাবেই হয়েছে। তবে এইবার আমার শরীরের এই অবস্থা আমাকে বিস্মিত করেছে।

তিনি জানান, গর্ভধারণের ২০ সপ্তাহে তিনি এ বিষয়টি জানতে পারেন। সে সময়ই চিকিৎসকরা তাকে জানান যে, তার দু’টি গর্ভাশয়ে দু’টি শিশু বেড়ে উঠছে। সাধারণ এ ধরনের ঘটনা ৫শ মিলিয়নে একটি ঘটে থাকে।

বিট্রেনের কর্নওয়ালের ক্যামবোর্নের বাসিন্দা জেনিফারের গর্ভধারণের ৩৪ সপ্তাহে তার প্রসব বেদনা ওঠে। তিনি পিরান এবং পপি নামে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম দেন। জন্মের দু’সপ্তাহ পরেই মায়ের সঙ্গে বাড়ি ফেরে পিরান ও পপি।

জেনিফার বলেন, আমার আগের গর্ভাবস্থা থেকে এবার আমি অনেক অনেক বেশি অসুস্থ ছিলাম। কারণ, এটা খুবই বিরল একটি ঘটনা যে, আপনি দু’টি পৃথক গর্ভাশয়ে আলাদা আলাদা শিশুকে বহন করছেন। কি ঘটতে যাচ্ছে সে বিষয়ে আপনার কোন ধারণাই থাকবে না। তবে এটা সত্যিই খুব আনন্দের বিষয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ