,

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার

news-image

ডেস্ক রিপোর্ট : রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবিতে ফার্মগেটে অবস্থানকারী শিক্ষার্থীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে সেখান থেকে চলে যান।

এ বিষয়ে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা সড়ক ছেড়ে চলে গেছে। এখন যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছি।

এরআগে আজ মঙ্গলবার সকাল ১০টার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের সড়কগুলোতে অবস্থান নিয়ে অবরোধ করতে শুরু করেন। ফলে গতকালের মতো মঙ্গলবারও ঢাকা অচল হয়ে যায়।

রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা র‌্যাডিসন হোটেলের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এর পরপরই ফার্মগেইট বাবুল টাওয়ারের সামনে স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিলে যান চলাচল থমকে যায়। একই সঙ্গে উত্তরা ও মিরপুর ১, ২, ১০, ১১ নম্বরের সড়কও অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের