,

ছয় দিনের সফরে ভারতে সেনা প্রধান

ছয় দিনেের সফরে ভারতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। আগামী রোববার পর্যন্ত দেশটিতে তিনি ভ্রমণ করবেন বলে জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

সেনা প্রধানের দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। বাংলাদেশ সেনাপ্রধান ভারতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন এবং আগ্রা, লখনৌ এবং দেওলালিতে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।

দেওলালিতে স্কুল অফ আর্টিলারি পরিদর্শন করবেন তিনি। ১৯৯২-১৯৯৩ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে তিনি লং গানারি স্টাফ কোর্স সম্পন্ন করেন। সফরের পূর্বে গত রোববার ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সেনাবাহিনী সদরদপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সেনাপ্রধানের ভারত সফর দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করবে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের