,

আজ উদ্বোধন হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রাইমারি গ্রাউন্ড স্টেশন

news-image

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর গাজীপুরের প্রাইমারি গ্রাউন্ড স্টেশনটি আজ মঙ্গলবার উদ্বোধন ও সফল উৎক্ষেপণ উদযাপন করা হবে। । বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে গাজীপুরের তেলিপাড়ার গ্রাউন্ড স্টেশনটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একইসঙ্গে বেতবুনিয়ার ব্যাকআপ গ্রাউন্ড স্টেশনটিও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
সব ঠিক থাকলে আগস্ট বা সেপ্টেম্বর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

গাজীপুর গ্রাউন্ড স্টেশনে বাংলাদেশি ৩০ ও ফ্রান্সের ১০ প্রকৌশলী সার্বক্ষণিক কাজ করছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে গত ১২ মে বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এটি হলো কমিউনিকেশন স্যাটেলাইট।

সূত্র : ইনডিপেনডেন্ট টেলিভিশন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের