,

ছুটিতে মেসির ফুটবল সঙ্গী পোষা কুকুর (ভিডিওসহ)

news-image

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপ শেষে এখনও ছুটির মুডে আছেন লিওনেল মেসি। কাতালান ক্লাব বার্সেলোনার আমেরিকা সফরেও যাননি তিনি। বরং ছুটি কাটানোকেই দিয়েছেন প্রাধান্য। অবশ্য লিওনেল মেসি তো। ছুটিতেও সঙ্গী বল। আর খেলার সঙ্গী কে জানেন? পোষা কুকুর! আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় যথারীতি ভাইরাল হয়ে গেছে।

রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের কাছে হেরে ছিটকে গিয়েছিল আর্জেন্টিনা। স্বপ্নভঙ্গ ঘটেছিল মেসির। তারপর থেকে মাসখানেক ছুটিতেই রয়েছেন এলএম টেন। বেশ কয়েকদিন ছিলেন ইবিজা দ্বীপে। সেখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটিয়েছেন সময়। টেনিসের মহাতারকা রাফায়েল নাদালের সঙ্গে দেখাও হয়েছিল সেখানে।

এর মধ্যে বার্সেলোনা চলে গেছে আমেরিকা সফরে। সেখানে প্রাক-মৌসুমের প্রস্তুতি হিসেবে টটেনহ্যামের পর রোমা, এসি মিলানের মতো দলের বিপক্ষে খেলার কথা। দ্বিতীয় দলের ফুটবলারদেরই প্রধানত খেলানো হচ্ছে এই সফরে। মেসির মতোই যাননি জেরার্ড পিকে, জর্ডি অ্যালবা, সের্জেই বুসকেটসরা। মেসি তাই বিশ্রামেই রয়েছেন। অবসরে বল নিয়ে নেমে পড়ছেন। ড্রিবল করছেন পোষা কুকুরকেই।

দেখুন ভিডিও :
https://youtu.be/xKA7IBRyLvM?t=19

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের