,

জায়েদ খানের জন্মদিনে আবেগপ্রবণ পরীমনি

news-image

বিনোদন ডেস্ক:
ঢালিউড অভিনেতা জায়েদ খানের জন্মদিন আজ। জন্মদিনে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা পাচ্ছেন জায়েদ। রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে এক ঝাঁক সহকর্মী কেক কেটে জন্মদিন পালন করেন জায়েদের। সারপ্রাইজ দেন তাকে।

সেই সঙ্গে আরও অনেক তারকাই ফেসবুকে, মুঠোফোনে শুভেচ্ছা জানাচ্ছেন জায়েদ খানকে। তবে প্রিয় মানুষটির জীবনের বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন পরীমনি। তিনি তার ফেসবুকে জায়েদ খানকে উদ্দেশ্য করে লেখেন, ‘ভাবছিলাম কি কি জানি লিখবো। অনেকগুলো সুন্দর সুন্দর লাইন…! আসলে কি জানিস, আমি আমার জীবনের কয়েকজন মানুষ পেয়েছি যাদের নিয়ে লিখতে গেলে গলা ব্যাথা করে! তুইও যে সত্যি আমার এরকম কেউ সেটা এই কী-বোর্ড এ আঙ্গুল রাখার পর টের পেলাম। মনে পড়ে গেল ২০১৪ সাল…! আমার জীবনের সব থেকে আপন মানুষটাকে হারিয়েছি আর সেদিনই তোকে পেয়েছি প্রিয়জন…। আমি তোকে হ্যাপি বার্থডে বলার আগে একবার থ্যাংক ইউ বলতে চাইরে। তুই এভাবেই বেঁচে থাকিস খুব বেশি প্রিয়জন হয়ে আমার, সবার…..’

প্রসঙ্গত, জায়েদের সঙ্গে কয়েকটি ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন পরীমনি। মাস্টার ম্যাকার নির্মাতা খ্যাত মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’ ছবিতে এই জুটি বেশ প্রশংসিত হয়েছে। নতুন করে আরও একটি ছবিতে কাজ করছেন তারা। শিগগিরই হয়তো শুরু হবে সেই ছবির শুটিং।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর