,

এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ আরিফুলের

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী দুটি কেন্দ্রে তাঁর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন। এ ছাড়া আগের দিন রাতে দুটি কেন্দ্রে ব্যালটে সিল মেরে রাখারও অভিযোগ করেছেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী সকাল ৮টা ৫ মিনিটে নগরের ১৮ নম্বর ওয়ার্ডের রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে ভোট দেন তাঁর মা আমেনা বেগম, স্ত্রী সামা হক চৌধুরী এবং তাঁর মেয়ে।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের আরিফ বলেন, ‘গতকাল রাতে ১৭ নম্বর ওয়ার্ডের কাজী জালাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০ নম্বর ওয়ার্ডের এমসি কলেজ কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্যালটে সিল মারা হয়েছে।’ কেন্দ্রগুলোতে তাঁর এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। নগরীর ২১ নম্বর ওয়ার্ডের চান্দুশাহ দাখিল মাদরাসা এবং এমসি কলেজ শিশু বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন এই মেয়র প্রার্থী।

চান্দুশাহ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে আরিফুল হক চৌধুরী বলেন, ‘নির্বাচনে যদি অনিয়ম হয়, ফল পাল্টে দেওয়া হয়, তবে রাজপথ ছাড়ব না, প্রয়োজনে শাহাদাত বরণ করব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে