,

বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে: সরোয়ার

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোটগ্রহণ চলাকালে নগরীর বিভিন্ন কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে।
বললেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা ৫০ মিনিটে সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেয়ার পর সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।

বিএনপির মেয়রপ্রার্থী বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে আমার ৫০ জন পোলিং এজেন্টকে বের করে দেয়া হয়েছে। এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে পুলিশ। যেখানে পুলিশের আমার এজেন্টদের সুরক্ষা দেওয়ার কথা সেখানেই তারাই বের করে দিচ্ছে।

তিনি বলেন, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্র পাহারা দিচ্ছে। সেখানে বিএনপির নেতা কর্মীদের, এমনকি ভোটারদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে আবার ছাত্রলীগ বা যুবলীগকে পুলিশ বাধা দিচ্ছে না।

মজিবর রহমান সরোয়ার বলেন, হাইকোর্টের নির্দেশ আছে যেন বিএনপির নেতাকর্মীদের অযথা হয়রানী করা না হয়। যেখানে তারা হাইকোর্টের আদেশই মানছে না সেখানে কমিশনে অভিযোগ দিয়ে লাভ নেই।

তিনি বলেন, কোনো অভিযোগই তারা আমলে নেননি। এ অবস্থা চলতে থাকলে নির্বাচন করা কঠিন হয়ে পড়বে। যে কোনও পরিস্থিতিতে যেন আমার নেতাকর্মীরা কেন্দ্রে অবস্থান নেয় সে নির্দেশনা দিয়েছি।

র‌্যাবের স্ট্রাইকিং ফোর্সের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান বলেন, র‌্যাব হলো এখানে স্ট্রাইকিং ফোর্স। তাদের কেন্দ্রের ভেতরে যাওয়ার কোনো অধিকার নেই। তাই তারা বাইরেই অবস্থান করছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের