,

ভাবির লাশ দেবরের ঘরে

news-image

নিউজ ডেস্ক।। বগুড়ার ধুনট উপজেলায় লাভলি খাতুন (২৭) নামের এক গৃহবধূর লাশ তার দেবরের ঘরের মেঝে থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার নান্দিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

আজ শনিবার সন্ধ্যায় পুলিশ লাভলি খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিসেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নান্দিয়ারপাড়া গ্রামের প্রতিবন্ধী রফিকুল ইসলামের সঙ্গে এক বছর আগে বরিশাল জেলার উজিরপুর উপজেলার আয়নাল হকের মেয়ে লাভলি খাতুনের বিয়ে হয়। আজ সকালের দিকে গৃহবধূর স্বামী, শাশুড়ীসহ পরিবারের অন্যান্য সদস্যরা জীবিকার তাগিদে বাড়ির বাইরে যায়। পরে বাড়ি ফিরে লাভলি খাতুনকে তার দেবর সিহাব উদ্দিনের ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। এ অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় বিকেলে লাভলি খাতুনের মারা যান। তবে ঘটনার সময় সিহাব উদ্দিন পোশাক কারখানায় চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করছিলেন।

স্থানীয় লোকজনের অভিযোগ, রফিকুল ইসলাম ও লাভলির মধ্যে সংসার জীবনে বনিবনা ছিল না। তাই বাড়িতে কেউ না থাকার সুবাদে রফিকুল তার স্ত্রী লাভলিকে শ্বাসরোধে হত্যা করেছে। তবে পুলিশ বলছে, লাভলির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, ‘আমার পরিবারের সবাই ঢাকায় পোশাক কারখানায় কাজ করে। ছেলেমেয়েদের দেখভালের জন্য আমি ও আমার মা বাড়িতে বসবাস করি। লাভলি খাতুন আমার পরিবারের অন্যান্যর সঙ্গে পোশাক কারখানায় কাজ করে। গত কয়দিন আগে অসুস্থ হয়ে সে বাড়িতে এসেছে। শনিবার সকালে আমি তার ওষুধ কেনার জন্য বাড়ির বাইরে যাই। পরে লোকজনের কাছে জানতে পারি আমার স্ত্রী মারা গেছে।’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে লাভলি খাতুনের লাশ তার দেবরের ঘর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের