,

সাব্বির বলছেন তার ফেসবুক হ্যাক হয়েছিল

news-image

স্পোর্টস ডেস্ক।। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভক্তদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত বার্তায় এক সমর্থকের সমালোচনার জবাবে তাকে অকথ্য গালমন্দ করেন তিনি। বিষয়টি জানাজানি হলে বিসিবি জানায়,তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

রোববার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে সাব্বির তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন যে, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এরপর সেখান থেকে নানা বাজে কথা প্রচার করা হয়েছে। বাজে আচরণ করা হয়েছে। সাব্বির আরও দাবি করেছেন, হ্যাকড হওয়া অ্যাকাউন্ট থেকে যা হয়েছে, সেটা তিনি করেননি। সাব্বির তার ফ্যান পেজে লিখেছেন, ‘সবাইকে জানানো যাচ্ছে যে, আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ফলে সেখান থেকে অপ্রীতিকর যা কিছু হয়েছে, তার জন্য আমি দায়ী নই। এ কারণে আমি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি’

তিনি আরও লেখেন, ‘ভক্তদের ভালোবাসা আমি বুঝি। জানি বাজে খেললে সমালোচনা হবে। আমি আমার খেলা উন্নত করতে কাজ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে সাব্বির তিন ওয়ানডেতে ৩, ১২ এবং ১২ রান করেছেন। আচারণবিধি ভাঙা সাব্বিরের জন্য নতুন কিছু নয়। এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময় মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার হাতাহাতির কথা শোনা যায়। তার আগে ঘরোয়া ক্রিকেটে খেলার সময় এক দর্শককে পেটানোয় বড় ধরনের শাস্তি ও জরিমানা হয় তার। উৎস: যুগান্তর।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর