,

ছেলের সারপ্রাইজের অপেক্ষায়…

news-image

বিনোদন ডেস্ক।। ‘এখন আমি বলতে কিছু নেই। সব কিছুই একমাত্র সন্তান অনিক। পড়াশোনা করছে কানাডায়। মাঝেমধ্যে ছেলেকে দেখতে কানাডায় যাই। যখন দেশে থাকি বাড়িতে অনিকের ঘরটিতে বসি। সেখানেই ল্যাপটপে কাজগুলো করি। মনে হয় ছেলের পাশে বসেই কাজগুলো করছি।’ কথাগুলো বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। আজ তার জন্মদিন। স্বাভাবিক কারণে আজও তিনি দিনটি কাটাবেন ছেলের সঙ্গে। এ কারণে গত সপ্তাহেই কানাডা গেছেন তিনি। যাওয়ার আগে ছেলের জন্য নিয়েছেন নিজের বিশেষ কিছু অর্জনের খবর।

জাতীয় চলচ্চিত্রে ‘আজীবন সম্মাননা’ এবং বিশ্ব চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘টেলি সিনে লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ অ্যাওয়ার্ড অর্জনের খুশির খবর অনিকের সঙ্গে শেয়ার করেছেন ববিতা। পরপর দুই বছর ছেলের সঙ্গে জন্মদিন উদযাপন করতে পারেননি বিধায় তার মন কিছুটা খারাপ ছিল। তাই এবার জন্মদিনের আগেই সেখানে চলে গেলেন। তবে বাংলাদেশের অগণিত ভক্ত-দর্শকের জন্য ববিতার মন খারাপ থাকবে। মন খারাপ থাকবে দুই বোন সূচন্দা ও চম্পার জন্য, চলচ্চিত্র পরিবারের জন্য। পাশাপাশি বিগত বছরগুলোয় ‘ডিসিআইআই’-এর ছোট ছোট যেসব বাচ্চারা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসছে, নেচেগেয়ে তাকে আনন্দ দিয়েছে, তাদের মিস করবেন তিনি।

জন্মদিন প্রসঙ্গে কানাডার টরেন্টো থেকে মুঠোফোনে ববিতা বলেন, ‘জন্মদিনের প্রথম প্রহর থেকেই জানা-অজানা অনেকের কাছ থেকেই শুভেচ্ছা-ভালোবাসা পেতে শুরু করি। খুব ভালো লাগে। তবে মন খারাপ হয়, জীবন থেকে দ্রুত আরও একটি বছর চলে গেল। এবারের জন্মদিন অনিকের সঙ্গে করতে পারছি, এটাই অনেক আনন্দের বিষয়। ওয়াটারলুতে আমার চাচাতো বোন, তাদের বাচ্চারা আছে। কিন্তু বেশ দূর বলে তাদের আসা সম্ভব হচ্ছে না। তবে অনিক বলেছে, কী যেন সারপ্রাইজ আছে। জানি না কী সেই সারপ্রাইজ। এটা সত্যি প্রতিটি মুহূর্তেই আমি দেশকে, দেশের মানুষকে ভীষণভাবে মিস করি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

ববিতার একমাত্র ছেলে অনিক কানাডায় ইলেকট্রিক্যাল ইঞ্জনিয়ারিংয়ে মাস্টার্স শেষ করে বর্তমানে সেখানে একটি প্রতিষ্ঠানে কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন। শিগগিরই অনিক পিএইচডি করবেন বলেও জানান ববিতা। কানাডা থেকে ববিতা আমেরিকা যাবেন দুই ভাইয়ের সঙ্গে সময় কাটাতে। ‘ডিসট্রেস চিলড্রেন ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল’-এর শুভেচ্ছাদূত ববিতা এর পর অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও আমেরিকার বিভিন্ন স্থানে দুস্থ অসহায় শিশুদের জন্য কাজ করবেন ডিসিআইআইয়ের হয়ে। অক্টোবর মাসের শেষপ্রান্তে ববিতা দেশে ফিরবেন বলে জানিয়েছেন।

ববিতা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’। এখন আর অভিনয় করছেন না। তিনি বলেন, ‘চলচ্চিত্রের বর্তমান হাল দেখে এ জগৎ থেকে একটু সরে দাঁড়িয়েছি। এখন শিল্পের প্রতি শিল্পীর দায়বদ্ধতার অভাব। আমি শিল্পী। তাই এখনো ভাবি, ভালো গল্প পেলে, ভালো অভিনয়ের সুযোগ থাকলে অবশ্যই অভিনয় করব। অটিস্টিক শিশুদের নিয়ে কোনো ছবি হলে একটি অটিস্টিক শিশুর সঙ্গে অভিনয়ের সুযোগ এলে, সে সুযোগ কাজে লাগাতে চাই। এখন সে রকম ছবির জন্যই অপেক্ষা করি।’
ববিতা এখন পর্যন্ত সর্বোচ্চ সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘বাদী থেকে বেগম’, ‘বসুন্ধরা’, ‘নয়নমনি’, ‘পোকা মাকড়ের ঘর বসতি’, ‘রামের সুমতি’, ‘কে আপন কে পর’ ও ‘হাছন রাজা’ চলচ্চিত্রের জন্য তিনি এ সম্মাননায় ভূষিত হন। উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর