,

ব্যালটে প্রেমের প্রস্তাব!

news-image

ডেস্ক রিপোর্ট।। পছন্দের মানুষটিকে নিজের ভালোবাসার কথা জানাতে যুগে যুগে কতই না বিচিত্র উপায় বেছে নিয়েছে প্রেমিক-প্রেমিকারা। কিন্তু এবারের প্রেম নিবেদনের উপায়টা সত্যিই আজব বটে! নির্বাচনে ভোট দিতে গিয়ে ব্যালট পেপারে প্রেম নিবেদন করে বসলেন এক ভোটার!

আজব ঘটনাটি ঘটেছে পাকিস্তানে সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে। দেশটির তেহরিক-ই-ইনসাফ-গুলালাইয়ের (পিটিআই-জি) নেতা আয়েশা গুলালাই তার নির্বাচনী আসন (এনএ-৫ নওশেরা-১) থেকে প্রার্থী হয়ে মাত্র একটি ভোট পেয়েছেন। সেই একটি ভোটেই আয়েশা গুলালাইকে লিখিতভাবে প্রেম নিবেদন করেছেন ভোটার!

রিজালপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর কেন্দ্রে এ ভোটটি পড়ে। তবে ব্যালটে ভোটের পরিবর্তে ভোটার ‘আই লাভ ইউ’ লেখেন। পরে ভোটটি বাতিল করে দেন প্রিজাইডিং অফিসার।

আয়েশা গুলালাই নওশেরা-১ আসনে পিটিআই প্রার্থী সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

উল্লেখ্য, আয়েশা গুলালাই পিটিআই থেকে বের হয়ে নতুন দল পিটিআই-গুলালাই গঠন করেছিলেন। তিনি পিটিআই ছাড়ার আগে অভিযোগ করেছিলেন, ইমরান খান তার মোবাইল ফোনে আপত্তিকর এসএমএস পাঠিয়েছিলেন। তবে তার এ অভিযোগ অস্বীকার করেন ইমরান খান। সূত্র: যমুনা টিভি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের