,

নাসিরনগরের সেই ‘আলোচিত’ ঘটনায় ইউপি চেয়ারম্যান কারাগারে

news-image

নিউজ ডেস্ক।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন হাশেম। বিচারক আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত আট মামলার মধ্যে একটি মামলায় ২২৮ জনকে অভিযুক্ত করে গত বছরের ডিসেম্বর মাসে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন তদন্তকারী কর্মকর্তা। অভিযুক্তদের মধ্যে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান আতিকুর আঁখি, হাজি বিল্লাল হোসেন, জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ ও বিএনপি নেতা রয়েছেন। পরবর্তীতে আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জেলা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামি আবুল হাশেম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, ফেসবুকে রসরাজ দাস নামে এক যুবকের অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম অবমাননার ছবি পোস্টের জেরে গত ২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দুদের মন্দির ও ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। এসব ঘটনায় নাসিরনগর থানায় পৃথক আটটি মামলা দায়ের করা হয়। উৎস: আমাদের সময়.কম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর