,

যে কারণে বায়োপিক দেখে সানির মন খারাপ

news-image

বিনোদন ডেস্ক।। সানি লিওনকে নিয়ে মিডিয়ায় আলোচনার শেষ নেই। এবার তার বায়োপিক দেখে মন রাখাপ হয়েছে। সদ্য মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘করণজিৎ কউর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’। সানির বায়োপিক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দর্শক মহলে। কেউ বলছেন, সত্যিটা সামনে এসেছে। আবার কারও মনে হয়েছে, সানির জীবনের অনেক ঘটনাই নাকি দেখানো হয়নি। কিন্তু নিজের বায়োপিক দেখে নাকি মন খারাপ হয়ে গিয়েছে খোদ সানির। এর কারণটা ঠিক কী?

সানির মা মারা যান ২০০৮-এ। ক্যানসারে দীর্ঘ দিন অসুস্থ থাকার পর ২০১০-এ মারা যান সানির বাবা। বায়োপিকে সেটা দেখেই নাকি মন খারাপ হয়ে গিয়েছে অভিনেত্রীর। সম্প্রতি মিড ডে-কে দেওয়া এক সাক্ষাত্কারে সানি বলেছেন, আমি জানি যে, যারা অভিনয় করেছেন তারা আমার আসল বাবা-মা নন। কিন্তু অনস্ক্রিন বাবাকে ক্যানসারে ভুগতে দেখা বা অনস্ক্রিন মাকে কফিনে শুয়ে থাকতে দেখাটা মেনে নেওয়া সহজ নয়। বাবা-মা চলে যাওয়ার পর ভেবেছিলাম সত্যিটা মেনে নিতে পারব। কিন্তু সত্যিটা বোধহয় এখনও মানতে পারি না।

বলি মহলের প্রায় সবাই এখন সানিকে নামে চেনেন। অভিনয় করছেন। করছেন সঞ্চালনা। তিন সন্তানের মা হয়েছেন। এক সময় পর্ন তারকার পেশা ছেড়ে বলিউডে নিজের পায়ের তলায় জমি শক্ত করেছেন একটু একটু করে। সানির এই পথ চলার গল্পই দেখানো হয়েছে এই ওয়েব সিরিজে। একেবারে পাশের বাড়ির মেয়ের ইমেজ থেকে কেন তিনি পর্নোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন? কানাডাবাসী মধ্যবিত্ত এক শিখ পরিবারের মেয়ে কীভাবে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা তৈরি করেছিলেন? কীভাবে তা থেকে বেরিয়ে বলিউড মেনস্ট্রিমে জায়গা করে নিলেন? এ সব নিয়ে তৈরি হয়েছে ‘করণজিৎ কউর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’। উৎস: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের