,

আবারও হ্যাকারের কবলে শিল্পী সালমার ফেসবুক

news-image

বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী সালমার ফেসবুক আইডি আবারও হ্যাকিংয়ের শিকার হয়েছে। গত বছর ২০১৭ ফেব্রুয়ারিতে সালমার প্রথম ফেসবুক আইডি হ্যাকড হয়। এরপর নতুন আরেকটি আইডি খুলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন একবছর ।

এ বিষয়ে সালমা জানান, ‘শুক্রবার রাতে আমার আইডিটা হ্যাক করা হয়েছে। প্রথম প্রথম আমি বুঝতে পারিনি। ভেবেছি হয়তো কোনো সমস্যা। কিন্তু পরে জানতে পারি যে আমার ফেসবুক আইডিটির উপর শত্রুর মন্দ নজর পড়েছে। কেউ সেটি হ্যাকড করেছে’।

সালমা আরো বলেন, ‘উদ্দেশ্য প্রণোদিত হয়েই কেউ আমার এই ক্ষতিটা করেছে। আজ-কালের মধ্যেই জিডি করবো। আইডিটি বন্ধ করে দেয়ার ব্যবস্থা নেব। এদিকে সালমা আরো একটি নতুন আইডি খুলেছেন। এছাড়া আগামী ঈদকে সামনে রেখে বেশ কিছু গানে কন্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ানের এই তারকা ।

উল্লেখ্য, গতবছর সালমা সর্বশেষ সলো ইপি অ্যালবাম প্রকাশ হয়েছে জিসান মাল্টিমিউয়া থেকে। অ্যালবামটির নাম ‘মন মাঝি’। তিনটি ভিন্ন ধাঁচের গান নিয়ে সাজানো এই অ্যালবামটির টাইটেল গানটি খুব জনপ্রিয় হয়েছিল ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের