,

মাথা ও পা-হীন পোকা, নাকি ইঁদুর? (ভিডিও)

news-image

গুটিপোকার মতো দেখতে কিন্তু ইঁদুরের মতো লেজওয়ালা একটি প্রাণির ভিডিও নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। প্রাণিটির একটি ভিডিও প্রকাশ হওয়ার পরপরই ভাইরাল হয়েছে সেটি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর প্রতিবেদন জানিয়েছে, সাত সকালে যুক্তরাজ্যের সাদাম্পটনের বেক্স ডিন নামের এক নারী তার বারান্দায় পাঁচ ইঞ্চি লম্বা ওই প্রাণিটিকে দেখে চমকে যান। প্রথমে তিনি মনে করেছিলেন একটি বড় সসেজের শেষের দিকে কিছু লেগে আছে। কিন্তু সেটি যখন হাঁটতে শুরু করে তখন ভিরমী খেয়ে যান তিনি। পরে সেটির ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন।
ভিডিওটি বাইরাল হওয়ার পর ‘অপার্থিব’ প্রাণিটিকে নিয়ে শুরু হয় আলোচনা। বিভিন্নজন বিভিন্নরকম মন্তব্য করেছেন। তবে বিশেষজ্ঞদের ধারণা এটি একটি ‘র‌্যাট টেলড ম্যাগট’ বা ‘ইঁদুরের মতো লেজওয়ালা শুককীট’, যা ক্রমে মৌমাছিতে রূপান্তর পেতে পারে।
বেক্স ডিন মিররকে বলেন, ‘মাথা ও পা-হীন প্রাণিটিকে দেখে আমার বমি পেয়ে যায়। আমি সেটিকে চিনতে পারিনি বলে ভিডিও করে পোস্ট করেছি।’
কীটতাত্ত্বিকরা জানিয়েছেন, এতে ভয়ের কিছুই নেই। র‌্যাট টেলড ম্যাগট এক থেকে ছয় ইঞ্চি দীর্ঘ হয়ে থাকে। পরে মৌমাছিতে রূপান্তর পেলেই তা চেনা প্রাণি হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের