,

সিলেটে বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

news-image

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার রাতে যুবলীগ নেতা ফারুক আহমদ বাদী হয়ে ৬০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ১৫-২০ জনের বিরুদ্ধে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় এ মামলা করেন।

এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আসামিদের গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যরাতে নগরের চৌখিদেখি এলাকায় বদর উদ্দিন আহমদের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেন কামরান ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা। তবে এ হামলায় কেউ হতাহত হননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা