,

এক বালকসহ ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ১২ বছর বয়সী এক বালকসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল শুক্রবার অধিকৃত গাজা উপত্যকায় এই ঘটনা ঘটে। নিহত ওই বালকের নাম মাজদি রামজি কামাল আল-সাত্রা।

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার গাজায় ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি সেনারা। সে সময় ওই দুই ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদরি জানিয়েছেন, ওই বালকটিকে খান ইউনিস এলাকায় হত্যা করা হয়।

তিনি জানান, শুক্রবার ইসরায়েলি সেনারা গাজা সীমান্তের কাছে গাজী আবু মুস্তফা (৪৩) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে।

প্রসঙ্গত, ইসরায়েলি সেনারা গত ৩০ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় দেড়শ’ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে । সূত্র: আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের