,

নেইমারদের পার্টি ঠেকাতে নাইট ক্লাবে পিএসজি কোচ

news-image

স্পোর্টস ডেস্ক:
ইউরোপিয়ান ফুটবলে ম্যাচ না থাকলে বা ম্যাচ শেষ করে রাতভর পার্টি করা খুবই নিয়মিত দৃশ্য। অনেক ক্লাবই এটিকে সাধারণ চোখে দেখলেও, অনেক ক্লাব আবার মানতে চায় না এই বিষয়টি। মানতে না চাওয়াদের দলেরই সদস্য প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) নেইমারদের নতুন কোচ থমাস টুশেল।

নতুন মৌসুম শুরুর আগেই খেলোয়াড়দের রাতভর পার্টি দমনে প্যারিস শহরের নানান নাইট ক্লাব ঘুরে ক্লাব মালিকদের সতর্ক করে এসেছেন টুশেল। শুধু তাই নয় নিজ দলের খেলোয়াড়দের জন্য বেশ কিছু কড়াকড়ি নিয়মও তৈরি করেছেন ৪৪ বছর বয়সী এই জার্মান কোচ।

নতুন মৌসুমে ম্যাচের আগে পাস্তাজাতীয় কোন খাবার, মিষ্টিজাতীয় কোন খাবার ও ফাস্টফুড সম্পর্কিত কোন খাবার একদমই খেতে পারবেন না নেইমাররা। উনাই এমেরির জায়গায় পিএসজির দায়িত্ব নিয়ে শুরু থেকেই শৃঙ্খলা বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথাই যেন জানিয়ে দিচ্ছেন টুশেল।

ফ্রান্স ফুটবলের খবর অনুযায়ী জানা গিয়েছে যে টুশেল প্যারিস শহরের বিভিন্ন নাইট ক্লাবে ঘুরেছেন, কথা বলেছেন ক্লাবের মালিকদের সাথে। মালিকদের বুঝিয়েছেন নিজ শহরের ক্লাবের ভালোর জন্যই পিএসজির কোন খেলোয়াড় যদি বেশি রাতে কিংবা ম্যাচের আগে-পরের সময়ে নাইট ক্লাবে আসেন, তাহলে যাতে সরাসরি পিএসজির ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়।

ফ্রেঞ্চ লিগ ওয়ানের একচ্ছত্র আধিপত্য রয়েছে পিএসজির। কিন্তু সে তুলনায় ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর তথা উয়েফা চ্যাম্পিয়নস লিগে বেশ পিছিয়ে প্যারিসের এই ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে নিজেদের নামটি পাকাপোক্ত করতেই মূলত শুরু থেকেই দলকে শৃঙ্খলার মধ্যে রাখছেন নতুন কোচ টুশেল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে