,

লটারির ২৫ লাখ টাকা পেতে যেভাবে ফতুর তরুণী!

news-image

লটারিতে ২৫ লাখ টাকা জিতেছেন আপনি। দ্রুত টাকা নিয়ে যেতে হবে। এভাবেই জানানো হয় এক তরুণীকে।আর সেই টাকা নিতে তাকে ট্যাক্স পরিশোধ ও চেকলিস্টে সাইন করতে গিয়ে ফতুর হয়ে গেছেন সেই তরুণী। কিন্তু লাটারির টাকা তার ভাগ্যে জোটেনি। পুরোটাই ছিল প্রতারণা।ভারতের একটি জনপ্রিয় টিভি চ্যানেলের শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র লটারিতে তিনি ওই টাকা জিতেছেন বলে তাকে জানানো হয়।

বৃহস্পতিবার ভারতের সোনারপুরে এ ঘটনা ঘটে। জয়শ্রী দলুই নামের এক কলেজছাত্রীর সঙ্গে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার তার মোবাইলে একটি মেসেজ আসে। বিশ্বাস অর্জনের জন্য ওই শোয়ের ভুয়া ভিডিও পাঠানো হয় ওই তরুণীকে।মেসেজ পাঠিয়ে জানানো হয়, টাকা পেতে হলে তাকে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্সের জন্য বারুইপুরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটি অ্যাকাউন্টে ৮ হাজার ১০০ টাকা পাঠাতে হবে।

তাদের কথামতো তরুণী ওই অ্যাকাউন্টে টাকা পাঠায়। এর কিছুক্ষণ পরই তাকে জানানো হয় ২৫ লাখ টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে না। সে কারণে চেকলিস্টে সাইন করার জন্য আরও ২২ হাজার ২০০ টাকা জমা দিতে হবে। এ টাকা দিলেই পুরস্কারের টাকা তিনি পেয়ে যাবেন।তরুণী দ্রুত ওই টাকা জোগাড় করে অ্যাকাউন্টে জমা দেয়। কিন্তু পুরস্কারের টাকা আর আসে না। এরপর তরুণী ওই ফোন নম্বরে যোগাযোগ করলে তাকে জানানো হয়, এত বড় অঙ্কের টাকা সেভিংস অ্যাকাউন্টে ঢুকবে না।

এর জন্য আর ২৭ হাজার ২০০ টাকা পাঠাতে হবে। এই টাকা দিয়ে একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলে তাতে পুরস্কারের টাকা ট্রান্সফার করে দেয়া হবে।এ ঘটনার পর সন্দেহ হয় ওই তরুণীর। তখন তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের