,

শাকিবের রেকর্ড

news-image

বিনোদন ডেস্ক : ‘ভাইজান এলো রে’ ছবিটি গত রোজার ঈদে কলকাতা ও এর আশপাশে মাত্র ৭৫ টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সে সময় সেখানে মুক্তি পায় টলিগঞ্জের আরেক নায়ক জিতের ‘সুলতান দ্য স্যাভিয়র’ এবং বলিউডের সালমান খানের ‘রেস থ্রি’।

জানা যায়, কলকাতায় এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে জিৎ অভিনীত ‘সুলতান দ্য স্যাভিয়র’ ১৪২টি প্রেক্ষাগৃহে প্রথম ছয় দিনে ১ কোটি ৪৮ লাখ রুপি, শাকিব খানের ‘ভাইজান এলো রে’ ৭৫টি প্রেক্ষাগৃহ থেকে ১ কোটি ৯ লাখ রুপি আর সালমান খানের ‘রেস থ্রি’ ছবিটি আয় করেছে ৬ কোটি ৮১ লাখ রুপি। কিন্তু প্রেক্ষাগৃহ বিচারে সালমানের ‘রেস থ্রি’-এর পরেই ছিল শাকিব খানের অবস্থান। এর আগেও বাংলাদেশের অনেক নায়কের ছবি কলকাতায় মুক্তি পেয়েছে। ব্যবসায়িক দিক থেকে শাকিব সবার চেয়ে এগিয়ে।

চিত্রনায়ক শাকিব অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবিটি আজ সারাদেশে ১০৯ সিনেমা হলে মুক্তি পেয়েছে।
জানা যায়, ‘চড়া মূল্যে দেশের সিনেমা হল মালিকরা ‘ভাইজান এলো রে’ প্রদর্শন করতে যাচ্ছে। তার পরেও হল মালিকদের মাঝে যেন উৎসবের আমেজ বিরাজ করছে। তাদের প্রত্যেশা এই ছবি দিয়ে অনেকদিনের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেবেন।’

এস কে মুভিজের কর্নধার আশোক ধানুকা বাংলাদেশের বাজার থেকে ‘ভাইজান এলো রে’ মুক্তির আগেই ১০৯ টি সিনেমা হল থেকে অগ্রিম প্রায় ৫ কোটি টাকার টেবিল কালেকশন তুলে নিয়েছে। প্রথমবারের মতো কোন বাংলা সিনেমা সবগুলা হলে এম জি সিস্টেমে বুকিং কমপ্লিট হলো। ‘ভাইজান এলো রে’ সিনেমার সর্বোচ্চ বুকিং মানি ৫ লাখ ৫০ হাজার এবং সর্বনিম্ন ৩ লাখ ৫০ হাজার টাকা। যা শাকিবের জন্যও রেকর্ড বলা যায়। হল মালিকদের মধ্যে উৎসবের আমেজ।

‘ভাইজান এলো রে’ পুরোপুরি কলকাতার ছবি হলেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। শাকিব খান ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকজন পরিচিত মুখ অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের