,

আমবে দ্বীপে অগ্নুৎপাত : বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভানুয়াতু দ্বীপপুঞ্জের আমবে দ্বীপে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের বিপর্যয় থেকে বাসিন্দাদের রক্ষায় শুক্রবার তাদের অন্যত্র সরানোর নির্দেশ দেয়া হয়েছে। গত সেপ্টেম্বর থেকে মানারো আগ্নেয়গিরির সিরিজ অগ্নুৎপাত শুরু হয়, যার ছাই বায়ুমণ্ডলে ১২ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়লে পরিবেশে বিপর্যয় সৃষ্টি হয়।

ভানুয়াতু ভূতত্ত্ব ও ভৌগলিক-বিপর্যয় বিভাগ জানায়, আগ্নেয়গিরির বিপর্যয় থেকে জীবন বাঁচাতে উৎপত্তিস্থল থেকে লোকজনকে অন্তত তিন কিলোমিটার দূরে সরে যেতে হবে। তারা জানায়, আমবে ও প্রতিবেশী দ্বীপসমূহের স্থানীয় জনসাধারণ প্রতিনিয়ত গর্জন শুনতে পাচ্ছে। অগ্নুৎপাতে নির্গত গ্যাসের গন্ধ পাচ্ছে।

রেডক্রস জানায়, ঘন ছাই প্রশান্তমহাসাগরীয় দ্বীপটিকে ছেয়ে ফেলেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছে এবং কোনো কোন এলাকায় দুই মাইলের মধ্যে কিছু দেখা যায় না।

পররাষ্ট্রমন্ত্রী র‌্যালফ রেগেনভানু বলেন, সরকার দ্বীপাঞ্চলের জনগণকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি টুইটারের মাধ্যমে জানান, ‘মন্ত্রিসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ও আমবে দ্বীপের সকল লোকজনকে সেখান থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’

তবে সেপ্টেম্বর মাস থেকেই এই স্থানান্তর শুরু হয়েছে।

অগ্নুৎপাত শুরুর পরে কর্তৃপক্ষ অস্থায়ী ভিত্তিতে ১১,০০০ লোককে ফেরি ও ছোট নৌযানের মাধ্যমে অন্যত্র সরিয়ে নেয়। মে মাসে দ্বিতীয়বারের মতো হাজার খানেক লোককে সরিয়ে নেয়া হয়।-এএফপি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের