,

সিরিয়ায় আইএসের হামলায় নিহতের সংখ্যা ২শ ছাড়িয়েছে

news-image

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা ২শ’ ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বুধবার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সুয়েইদা প্রদেশের প্রধান শহরের ভেতরে ও আশপাশের এলাকায় অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি আত্মঘাতী হামলা হয়। পরে এসব হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামি স্টেট।

হামলার পর শহরটির পূর্ব প্রান্তে সরকার সমর্থক বাহিনীর সঙ্গে আইএস জঙ্গিদের বন্দুকযুদ্ধ চলে বলে জানিয়েছে বিবিসি।

সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে গত কয়েক মাসের মধ্যে বুধবারের এ জঙ্গি হামলাতেই সবচেয়ে বেশি রক্ত ঝরল।

সিরিয়ার দক্ষিণে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ এলাকাগুলো দখলমুক্ত করতে আসাদবাহিনী ও তার মিত্র রাশিয়ার সাম্প্রতিক অভিযানের মধ্যেই দেশটির দক্ষিণ পশ্চিমে আইএসের এ হামলা হল।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বুধবার সুয়েইদার ভেতরে ও বাইরে, রাজধানী দামেস্কের দক্ষিণে এবং উত্তর ও পূর্বের বেশ কয়েকটি গ্রামে একযোগে হামলা চালায় আইএস। সমন্বিত এ হামলায় অন্তত ২২১ জন নিহত হয়েছে বলেও জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি, এদের মধ্যে ১২৭ জনই বেসামরিক।

জঙ্গিগোষ্ঠীটির সদস্যরা গ্রামগুলোর বাসিন্দাদের হত্যা করে এবং বাড়িঘরও জ্বালিয়ে দেয়।

সরকার সমর্থক রেডিও স্টেশন শাম এফএমকে দেওয়া তথ্যে সুয়েইদার স্বাস্থ্য কর্তৃপক্ষ নিহতের সংখ্যা ২১৫ ও আহত ১৮০ বলে নিশ্চিত করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এর আগে কেবল সুয়েইদার একটি বাজারে আত্মঘাতী হামলার খবর নিশ্চিত করেছিল।

অন্য দুই আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটানোর আগেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের নিষ্ক্রিয় করে দেয় বলেও জানিয়েছিল তারা। শহরটির উত্তর-পূর্বের তিনটি গ্রামেও জঙ্গিরা হামলা চালিয়েছিল বলে জানায় সানা।

শহরটির গভর্নর আমির আল-ইশি পরে রাষ্ট্র-পরিচালিত ইখবারিয়া টেলিভিশনকে বলেন, শহরের পরিস্থিতি এখন শান্ত ও নিরাপদ।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা