,

মোদির ভারতে অনাহারে মারা গেছে ৩ বোন

news-image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারতে প্রচুর উন্নয়নের কথা শোনা যাচ্ছে। অথচ এই উন্নয়নের জোয়ারের মধ্যেও না খেয়ে মারা যাওয়ার মত ঘটনাও ঘটছে। বৃহস্পতিবার এমনই এক হৃদয় বিদারক প্রতিবেদন প্রকাশ করেছে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। আর এ ঘটনাটি ঘটেছে স্বয়ং রাজধানী নয়াদিল্লিতে।

গত মঙ্গলবার (২৪ জুলাই) সকালে তিন কন্যাশিশুকে নিয়ে চিকিৎসার জন্য দিল্লির এক হাসপাতালে আসেন তাদের মা। মেয়েদের বয়স ছিল যথাক্রমে আট, চার ও দুই। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। পরে এ ঘটনায় ওই মায়ের কাছে শিশুদের মৃত্যুর কারণ জানতে চায় পুলিশ। উত্তরে ওই মা কেবল বলেন,‘আমাকে আগে কিছু খেতে দিন, তারপর…’।

পরে ময়নাতদন্তে দেখা যায় না খেয়ে থাকার কারণেই মারা গেছে ওই তিন শিশু। তারা গত ৭/৮ দিন ধরে না খেয়ে ছিল। গত সোমবার (২৩ জুলাই) বাচ্চাদের জন্য শেষবারের মত কিছু খাবার জোগাড় করতে পেরেছিলেন তাদের বাবা। কিন্তু তখন আর খাবার মুখে দেয়ার মত অবস্থা ছিল না তাদের।

এদিকে এ ঘটনা প্রকাশ পেতেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে শুরু হয়েছে নানা রাজনৈতিক বিতর্ক। এ ঘটনায় মেজিস্ট্রেটের অধীনে তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লির মসনদে আসীন এপিপি সরকার। পাশাপাশি ওই মৃত শিশুদের মরদেহের দ্বিতীয় দফা ময়না তদন্ত হবে বলেও জানা গেছে।

প্রতিবেশীদর বরাত দিয়ে এনডিটিভি জানায়, পরিবারটির আসল বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। শনিবার এক বন্ধুর সঙ্গে সপরিবারে দিল্লি পাড়ি জমান পরিবারের কর্তাটি। ওই ব্যক্তি পেশায় একজন রিকশাচালক ছিলেন। রিকশাখানা চুরি যাওয়ার পরই তিনি কাজের সন্ধানে দিল্লি আসেন। কিন্তু সেখানে কাজ খুঁজে পাওয়া অত সহজ ছিল না। তিনি স্ত্রী ও সন্তানদের রেখে কাজ খুঁজতে বের হন। কয়েক দিন ধরে তার কোনো খোঁজ ছিল না।

এদিকে মেয়েদের নিয়ে বিপদে পড়েন মা। না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়ে তিন মেয়েই। প্রথমে আক্রান্ত বড় দুই মেয়ে। এক পর্যায়ে তারা বেশ কয়েকবার বমি করে। পরে না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়ে গোটা পরিবার। দিন কয়েক পর ঘরে ফিরে আসে তাদের বাবা। সোমবার মেয়েদের জন্য খাবার নিয়ে ঘরে ফিরেন  তাদের বাবা। কিন্তু সে খাবার আর মুখে দেয়ার মত অবস্থা ছিল না তাদের। এর আগেই তাদের অবস্থা গুরুতর আকার ধারণ করে। পরদিন সকালে তাদের হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাদের মৃত্যু ঘোষনা করেন।

এদিকে এই ঘটনায় পরস্পরকে দোষারোপ করতে শুরু করেছে বিজেপি, কংগ্রেস ও এপিপি দলগুলো। ইতিমধ্যে ওই পরিবারের সঙ্গে দেখা কেরছেন বিজেপি ও কংগ্রেস নেতারা।

সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর