,

এমপিওভুক্ত হচ্ছেন ১১৩২ শিক্ষক

news-image

বিভিন্ন স্কুল ও কলেজে শূন্যপদে নিয়োগ পাওয়া এক হাজার ১৩২ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। তারা গত কয়েক মাসে নিয়োগ পেয়ে এমপিওভুক্তির (বেতন-ভাতার সরকারি অংশ) জন্য অনলাইনে আবেদন করেছিলেন। বুধবার (২৫ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো: মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত একজন পরিচালক বলেন, স্কুল ও কলেজের এক হাজার ১৩২  জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ৩৫ জন, চট্টগ্রামের ৩৯, কুমিল্লার ৬৬, ঢাকার ১৭০, খুলনার ১০৩, ময়মনসিংহের ১৭৩, রাজশাহীর ১৪৬, রংপুরের ৩৬২ জন এবং সিলেট অঞ্চলে ৩৮ জনকে। এছাড়াও ৬৪০ জনের এমপিওশীটে নানাবিধ সংশোধনী আনার  সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত, প্রতি বিজোড় মাসে একবার এমপিওভুক্তির সভা অনুষ্ঠিত হয়। সভায় অধিদপ্তরের দুজন পরিচালক, মাদ্রাসা অধিদপ্তরের একজন পরিচালক, শিক্ষা অধিদপ্তরের নয় আঞ্চলিক উপ-পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন প্রতিনিধিসহ প্রায় ৩৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে