,

পতিতালয়ে দেখা গেছে যে বলিউড নায়িকাদের

news-image

পতিতালয় শব্দটি শুনলে হয়তো অনেকের মনে নানা প্রশ্ন ভিড় করে। কিন্তু যৌনকর্মীদের জীবন নিয়ে লেখা হয়েছে সাহিত্য, তৈরি হয়েছে ছবিও। বলিউডও পিছিয়ে নেই তাতে। যৌনকর্মীদের ভূমিকায় পতিতালয় কেন্দ্র করে অভিনয় করেছেন বহু নায়িকা। ছবিতে তাদের পতিতালয়ে দেখা গেছে।

কারিনা কাপুর খান : ‘চামেলি’ ও ‘তালাশ’ ছবিতে কারিনার তুখোড় অভিনয় মন কেড়েছে দর্শকদের। চামেলি ছবিতে বাস্তবসম্মত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার সম্মান পান কারিনা।

রানী মুখার্জি : সঞ্জয়লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ ও প্রদীপ সরকারের ‘লাগা চুনরি মে দাগ’ দুটি ছবিতেই রানীর অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচকদের কাছে। দ্বিতীয়টির জন্য সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার সম্মান পান রানী।

শর্মিলা ঠাকুর : ‘অমর প্রেম’ ছবিতে রাজেশ খান্নার বিপরীতে শর্মিলা ঠাকুরের অভিনয় আজও ভোলেনি দর্শক। ‘পুষ্পা আই হেট টিয়ারস’ সংলাপটি এখনও বেশ জনপ্রিয়।

শাবানা আজমি : শ্যাম বেনেগালের ‘মান্ডি’ ছবিতে রুক্মিনী বাই নামে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেন তিনি। সাবলীল অভিনয়ে মেলে জাতীয় পুরস্কার।

তব্বু : ‘চাঁদনি বার’ ছবিটি মু্ম্বাইয়ের অপরাধ জগতের ওপর নির্মিত। ছবিতে মুমতাজ নামে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তব্বু।

কাল্কি কোয়েচলিন : ‘দেব ডি’ ছবিতে চন্দ্রমুখীর চরিত্রে ‘মডার্ন অ্যাডপটেশন’-এ অভিনয় করেছিলেন কাল্কি। পেয়েছিলেন ফিল্মফেয়ার সহঅভিনেত্রীর পুরস্কার।

ঐশ্বর্য রাই : ‘উমরাও জান’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ঐশ্বর্য। বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন। ছবিটি প্রেক্ষাগৃহে বেশি দিন না চললেও প্রশংসিত হন ঐশ্বর্য।

সুস্মিতা সেন : ‘চিঙ্গারি’ ছবিতে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেন সুস্মিতা সেন। ছবিটি একেবারেই সাড়া ফেলেনি বাণিজ্যিকভাবে। তবে প্রশংসিত হয় সুস্মিতা অভিনীত ‘বাসন্তী’।

হুমা খুরেশি : ‘বদলাপুর’ ছবিতে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেন হুমা খুরেশি। ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল হুমার চরিত্রটি।

প্রীতি জিনতা : ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবিতে প্র্রীতি জিনতা অভিনয় করেন এক যৌনকর্মীর ভূমিকায়। ছবিতে সালমান খানের সন্তানের ‘সারোগেট মাদার’ হিসেবে দেখা গিয়েছিল তাকে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর