,

‘বেয়াদব আসাদ পং পং নারীঘটিত কারণে গ্রাম ছেড়েছিল!’

news-image

বেশ কিছুদিন ধরেই ব্যাপক সমালোচিত মালয়েশিয়া প্রবাসী আসাদ পং পং। তিনি ফেসবুক লাইভে এসে বাংলাদেশের নানান বিষয় নিয়ে বাজে মন্তব্য করে আসছিলেন।

বাদ যায়নি রাজনৈতিক দলের মন্ত্রী থেকে শুরু করে খেলোয়াড়রাও। শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, খালেদা জিয়া ও তারেক রহমান, জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন, গায়িকা পড়শীসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সমালোচনাই যেন ছিল তার কাজ।

অবশেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করায় বাংলাদেশি আসাদুজ্জামান আসাদ ওরফে পংপংকে করে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গত ১৭ জুলাই রাত ১১টায় পুলিশ আসাদ পংপংকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে। তাঁর গ্রেপ্তারের খবরে বাংলাদেশি কমিউনিটির লোকজন আনন্দ প্রকাশ করেন।

জানা যায়, (আসাদ পং পং) এর আসল নাম কামরুজ্জামান শিকদার। তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমত ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল আজিজ শিকদার। চার ভাই ও চার বোনের মধ্যে কামরুজ্জামান সবার ছোট। বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর তার পড়ালেখা করা হয়নি।

১৯৯৩ সালে উপজেলা সদর খানপুরা এলাকার এক নারীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান কামরুজ্জামান। কিন্তু বেশি দিন তা স্থায়ী হয়নি। দুই পরিবারের চাপে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। যা আদালত পর্যন্ত গড়ায়। ১৯৯৪ সালে অর্থাৎ প্রায় দুই যুগ আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান কামরুজ্জামান। দীর্ঘ সময় সেখানে বসবাস করে কামরুজ্জামান নাম বদলে হয়ে যান আসাদ পং পং।

এরপর মালয়েশিয়ার কেপাং শহরে অবস্থানকালে চাইনিজ মালয় (তার বয়সের চেয়ে ৫ বছরের বড়) এক নারীকে বিয়ে করেন পং পং। তার স্ত্রী একটি হাসপাতালের সেবিকা হিসেবে কর্মরত। সেখানে নানা মানুষের সমালোচনা করেই দিন কাটছিল তার।

কামরুজ্জামান শিকদারের পরিবারের সদস্যরা জানান, নিজে কোনো চাকরি না করলেও স্ত্রীর আয়ের ওপর নির্ভর করে জীবন চলে তার। সেই সঙ্গে বাসায় বসে অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার কাজও করেন তিনি।

রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মাহমুদ বলেন, এলাকায় কামরুজ্জামানের (আসাদ পং পং) বেয়াদব হিসেবে পরিচিত। তার আচরণে একসময় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে ওঠেন। এক নারীকে নিয়ে উধাওয়ের পর লোকলজ্জায় এলাকা ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানেও বেয়াদবি চালিয়ে যান পংপং।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের