,

মল নয়, পদার্থটি সোনা!

news-image

 

উপরের ছবিটি দেখলে মনে হবে একটা পাত্রে রেখে দেওয়া হয়েছে মানুষের মল। হালকা হলুদ রঙের পেস্ট জাতীয় এই পদার্থটি আসলে সোনা! বিমানবন্দরের এক যাত্রী যে এভাবে সোনা পাচার করবে তা ভাবতেও পারেননি শুল্ক কর্মকর্তারা। উদ্ধার এক কেজি ৮৫০ গ্রাম সোনার মূল্য প্রায় সাড়ে ৩৪ লক্ষ টাকা।

ভারতের হায়দরাবাদ বিমানবন্দরে এক যাত্রীবেশী পাচারকারীর কাছ থেকে উদ্ধার করা হয় সোনার পেস্ট করা প্যাকেটটি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বিষয়টি নিশ্চিত করেছে।

হায়দরাবাদ বিমানবন্দরে শুল্ক দপ্তরের কর্মকর্তারা অবাক হয়েছেন পাচারকারীর অভিনব পন্থা দেখে। এএনআই তাদের খবরে বলেছে, ওই পাচারকারী যাত্রীবেশে পেস্ট করা সোনা নিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হচ্ছিল। তার চলাফেরায় সন্দেহ হলে তাকে দাঁড়াতে বলা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ ঘেটে এক প্যাকেটে হলুদ রঙের পেস্ট জাতীয় পদার্থ উদ্ধার করা হয়। শুল্ক দপ্তরের কর্মকর্তারা পাচারকারীকে জিজ্ঞেস করলে তিনি মানুষের মল বিদেশে পরীক্ষা করাতে নিয়ে যাচ্ছেন বলে জানান।

তার কথা বিশ্বাসযোগ্য না হওয়ায় বিশেষজ্ঞদের শরনাপন্ন হন শুল্ক কর্মকর্তারা। বিশেষজ্ঞরা পদার্থটি প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে পরীক্ষার পর ধরতে পারেন সেটি আসলে সোনা। তারা জানান, একটি বিশেষ আঠায় সোনা গুড়ো করে মাখিয়ে পাচার করা হচ্ছিল।

এক কেজি ৮৫০ গ্রাম সোনা ছিল ওই পেস্টে। সেখান থেকে এক কেজি ১২০ গ্রাম ৭৮ মিলিগ্রামের মতো সোনা বের করা হয়েছে। বাকিটুকু রয়ে গেছে পেস্টের মধ্যেই। উদ্ধার সোনার মূল্য প্রায় সাড়ে ৩৪ লক্ষ টাকা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের