,

দিনে-দুপুরে মাইক্রোবাস থেকে ফেলা হলো লাশ

news-image

 

নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে দিনে-দুপুরে মরদেহ ফেলে গেলো দুর্বৃত্তরা। বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক শ্যামস ফিলিং স্টেশনের পাশ থেকে আব্দুল মান্নান (৫২) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকামুখী একটি মাইক্রোবাসযোগে কয়েকজন এসে মরদেহটি ফেলে চলে যায়। মরদেহের চোখ স্কসটেপ দ্বারা মোড়ানো এবং চোখে কালো রঙের সানগ্লাস পরানো ছিল।

এছাড়াও ওই মরদেহের পাশ থেকে একটি কালো রঙের ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। ব্যাগ তল্লাশি করে তার নাম আব্দুল মান্নান বলে জানা যায়। তিনি কুমিল্লা জেলার বড়ুড়া থানার কিশানপুর এলাকার সৈয়দ আলীর ছেলে বলেও জানান এসআই রফিকুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের