,

ঝিনাইদহে মেলার নামে চলছে অশ্লীল নৃত্য

news-image

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের পাঁচলিয়া গ্রামে আনন্দ মেলার নামে চলছে অশ্লীল নৃত্য। সেই সঙ্গে বসেছে রমরমা জুয়ার আসর।এদিকে, যাত্রা ও ভ্যারাইটি শো’র নামে আয়োজিত অপসাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ছুটছেন তরুণ-তরুণী ও যুবকরা। মেলায় অশ্লীল নৃত্যের পাশাপাশি চালু আছে জুয়ার আসর, হাউজি, চরকি ও ওয়ানটেন।

এলাকাবাসীর অভিযোগ, জুয়ার আসর ও অশ্লীল নৃত্য দেখে বিপদগামী হচ্ছে ছাত্র-তরুণ ও যুবসমাজ। প্রশাসন এবং কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তির প্রত্যক্ষ ইন্ধনে চলছে এসব অসামাজিক কার্যকলাপ। মেলার পাশে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল থাকায় একদিকে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্ন হচ্ছে অন্যদিকে সাধারণ মানুষের পকেট কেটে করা হচ্ছে নিঃস্ব। প্রশাসন মোটা অংকের টাকার বিনিময়ে এ মেলার অনুমতি দিয়েছে বলেও তাদের অভিযোগ।

স্থানীয়রা জানান, প্রতিদিন বিকেল থেকে উপজেলা ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, আলমসাধু, অটোভ্যান ও মোটরসাইকেলযোগে মেলায় আসে মানুষ। সন্ধ্যার পর সার্কাস ও ম্যাজিক শো শুরু হয়। রাত ১১টার পর শুরু হয় ভ্যারাইটি শো। সেই সঙ্গে বসে জুয়ার আসর। গভীর রাত পর্যন্ত চলে অশ্লীল নৃত্য; চলে অশ্লীল গান।

কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মেলায় জুয়ার আসর এবং অশ্লীল নৃত্য হচ্ছে বলে কোনো অভিযোগ আসেনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।এ ব্যাপারে জানতে চাইলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক খোদেজা খাতুন বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি দেখতে বলছি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর