,

পুলিশের লজিস্টিক সাপোর্ট সংকটাপন্ন অবস্থায় আছে : আইজিপি

news-image

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পটোয়ারী বলেছেন, শুধু বান্দরবান পার্বত্যাঞ্চলেই নয়, পুরো বাংলাদেশেই পুলিশের লজিস্টিক সাপোর্ট সংকটাপন্ন অবস্থায় আছে। তবে আমরা এই অবস্থা সুরাহার ব্যবস্থা নিচ্ছি।

সোমবার বান্দরবান সদর থানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, এটি পার্বত্যাঞ্চলের থানা। এর মধ্যে আধুনিকতাও থাকবে। তবে পর্যটনের যে বৈশিষ্ট্য আছে সেটাকে সমুন্নত রেখে এলাকার কৃষ্টি এবং কালচারের সঙ্গে যায় এরকমই নির্দশনসমূহ থানায় থাকা উচিত বলে আমি মনে করি।

পরে আইজিপি বান্দরবান পুলিশ লাইনে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র ভবন, আলীকদম থানা, বাইশারী পুলিশ ফাঁড়ি ভবন, লামা থানা ভবন ও সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধন করেন। এছাড়া পুলিশ লাইনে আম, লিচুসহ বিভিন্ন ফলজ গাছ রোপণ করেন তিনি।

এসময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বান্দরবান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাজহারুল ইসলাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার পুলিশ সুপারসহ তিন পার্বত্য জেলার পুলিশ বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর