,

‘মান্না ভাই অনেক বড় মনের মানুষ ছিলেন’

news-image

মান্না ভাইয়ের সাথে আমার অনেক সুপারহিট সিনেমা আছে। আমি তার সাথে অনেক সিনেমায় কাজ করেছি। কাজ করতে গিয়ে তার সাথে আমার পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। মান্না ভাই অনেক বড় মনের মানুষ ছিলেন। তার অনেক বড় বড় স্বপ্ন ছিল। আমরা সবাই মিলে তার স্বপ্ন পূরণ করতে পারি। কথাগুলো বলছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋুুপর্ণা সেনগুপ্ত। সোমবার ঢাকা ক্লাবে নায়ক মান্নার কৃতাঞ্জলি কথাচিত্র প্রযোজিত ‘জ্যাম’ সিনেমার মহরত অনুষ্ঠানে এসে কথাগুলো বলছিলেন তিনি।

বক্তবে ঋতুপর্ণা আরও বলেন, আজকে মান্না ভাইয়ের জন্য অনেক কষ্ট লাগছে। তবুও জীবনের গতিতে জীবন চলবে। মান্না ভাই অনেক বড় মাপের শিল্পী ছিলেন। তিনি সবসময় সিনেমা নিয়ে ভাবতেন। মান্না ভাই আজ আমাদেও মাঝে নেই তবুও হৃদয় জুড়ে তিনি আমাদেও মাঝে বেঁচে আছেন থাকবেন।

নায়ক মান্নার স্ত্রীকে নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘শেলী (মান্নার স্ত্রী) আপাকে আমি আমার দিদি ভাবি। আমি একজন পজেটিভ মনের মানুষ। আমরা সবাই ভিশন নিয়ে বাঁচি। স্বপ্ন নিয়ে এগিয়ে যাই। শেলী আপার মধ্যে দেখেছি মনের অনেক জোর তার। অনেক বড় উদ্যোগ নিয়েছেন তিনি। তার পাশের মানুষরা তার পাশেই থাকবেন। আমার ছোঁয়া দিয়ে তার স্বপ্নের সঙ্গে কিছুটাও যদি সামিল হতে পারি। সেই প্রচেষ্টা থাকবে আমার।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এ ছাড়া চলচ্চিত্র পরিচালক শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
‘জ্যাম’ ছবির গল্প লিখেছেন প্রয়াত সাংবাদিক আহমদ জামান চৌধুরী। আর ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

কৃতাঞ্জলী কথাচিত্র থেকে ১০ বছর আগে শেষ ছবি প্রযোজিত হয়। ছবিটি ছিল এফ আই মানিক পরিচালিত ‘পিতা মাতার আমানত’। মান্নার মৃত্যুর পর নতুন কোনো ছবি নির্মাণ হয়নি এই প্রযোজনা সংস্থা থেকে।

প্রতিষ্ঠানটি থেকে নির্মাণ করা হয়েছে ‘লুটতরাজ’, ‘লাল বাদশা’, ‘আব্বাজান’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’ ও ‘পিতা মাতার আমানত’ ছবিগুলো।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের