,

সালমানের ‘দাবাং’ আমার ক্যারিয়ার নষ্ট করেছে: মাহি

news-image

অনলাইন ডেস্ক : বলিউডের আলোচিত ও ব্যবসা সফল ছবিগুলোর একটি সালমান খান অভিনীত ‘দাবাং’। অথচ সেই ছবিই কিনা মাহি গিলের বলিউড ক্যারিয়ার শেষ করে দিয়েছে বলে দাবি করেছেন নায়িকা নিজেই। বিষয়টা অবাক হওয়ার মতো হলেও মাহি গিল কথাটা বলেছেন ছবিতে তার চরিত্র নিয়ে।

অনুরাগ কাশ্যপের ‘দেব ডি’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন মাহি গিল। অভিনয়গুণে নজরও কেড়েছিলেন দর্শকের। এরপর দাবাং-এর মত সুপারহিট বাণিজ্যিক ছবিতে পার্শ্বচরিত্র করেন তিনি। মাহি জানিয়েছেন, দেব ডি করার পর তিনি বহু পুরস্কার পান, অফারেরও বন্যা বইছিল। প্রযোজক, পরিচালকরা তাঁর সঙ্গে কাজ করতেও ইচ্ছুক ছিলেন। কিন্তু দাবাং-এর পর তারাই চাইলেন তাকে পার্শ্ব চরিত্রে কাজ করাতে। ক্যারিয়ারের দৌঁড়ে এই পিছিয়ে পড়ার কারণে সালমান খানের দাবাং ছবিকে দায়ী করছেন নায়িকা।

মাহি বলেছেন, তাঁর ভীষণ খারাপ লেগেছিল, বুঝতে পারছিলেন না, ঠিক কী ঘটছে। তিনি ভাগ্যে বিশ্বাস করেন, মনে করেন, এমনটাই হওয়ার ছিল। দাবাং-এ কাজ করার জন্য তখন আফসোস হয়েছিল তার, কিন্তু এখন আর কিছু মনে হয় না।

দাবাং-এ আরবাজ খানের প্রেমিকার চরিত্রে ছিলেন মাহি। ছবির সিক্যুয়েল দাবাং ২-তে কাজ করতে তিনি আগ্রহী ছিলেন না। কিন্তু পরিচালক আরবাজ এসে বলেন, ছবিতে তাঁর চরিত্র থাকা জরুরি। তখন আর না করেননি।

আগামী ২৭ জুলাই মুক্তি পাবে মাহির ছবি ‘সাহেব বিবি অওর গ্যাংস্টার থ্রি’। তার আশা, এই ছবি আবার তাকে ফিরিয়ে আনবে আলোকবৃত্তের নীচে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর