,

সালমানের ছবিতে অভিনয় করে ক্যারিয়ার নষ্ট!

news-image

সালমানের ছবিতে সুযোগ পেয়েও দুঃখপ্রকাশ করছেন এক অভিনেত্রী। নায়িকার বলেন, সালমানের ‘দাবাং’ ছবিতে কাজ করা তার জীবনের সবচেয়ে বড় ভুল। তার উচিতই হয়নি সেই চরিত্রতে অভিনয় করার।২০০৯ সালে অনুরাগ কাশ্যপের ‘দেব ডি’ ছবি দিয়ে বলিউডে ধামাকেদার পারফরমেন্স দিয়েছিলেন মাহি গিল। ফিল্মফেয়ার ক্রিটিকস অ্যাওয়ার্ডের সেরা অভিনেত্রীর পুরষ্কারও পেয়েছিলেন। অভিনয় দক্ষতার নিজের জাত চিনিয়েছিলেন। ২০০৯-এ বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি পায় আরেক বড় অভিনেত্রী।

এর আগে অবশ্য বলিউডে দুটি ছবি করেছিলেন। তবে তেমন জনপ্রিয়তা পাননি যতটা ‘দেব ডি’তে অভিনয় করে পেয়েছিলেন। তার অভিনয়ে মুগ্ধ হয়ে একের পর এক প্রশংসার পুল বেঁধেছিল বিভিন্ন পরিচালক-প্রযোজকরা। ভালো চিত্রনাট্যও আসতে শুরু করে তার কাছে। সেই সমস্ত চিত্রনাট্যের মধ্যে ‘দাবাং’র একটি ছোট চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি।

আবেগের বসে বাকি সমস্ত ছবির অফার দূরে সরিয়ে ‘দাবাং’র নির্মলার চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নেন। ভেবেছিলেন সালমান খানের ছবি। বড়ো ব্যানারের প্রজেক্ট, তাকে দর্শক আরও বেশি করে চিনবে। কিন্তু ঘটে গেল হীতে বিপরীত। তার সেই ছোট্ট চরিত্রটির তেমন গুরুত্বই ছিল না ছবিতে। বরং মাহিকে কেউ খেয়াল করল না। কেবল দর্শকদের কাছ থেকে অসফলতা নয়, তার ক্যারিয়ারও ধীরে ধীরে নীচের দিকে পড়তে শুরু করল।

ছবিতে আরবাজ খানের বিপরীতে অভিনয় করে তিনি কত বড় ভুল করেছেন সেটা স্বীকার করেছেন সম্প্রতি। ‘দেব ডি’র পর আমি খুব প্রশংসিত হয়েছিলাম। পুরষ্কারও পেয়েছিলাম। অনেক পরিচালক-প্রযোজকরা আমায় তাদের ছবিতে চাইছিলেন। কিন্তু আমি তখন ‘দাবাং’ সাইন করি। আর সঙ্গে সঙ্গে সবকিছু দুঃস্বপ্নের মতো হয়ে গেল। প্রযোজকরা আমায় ছোটখাট রোল অফার করতে লাগল। আমি সেই সময় কতটা ভেঙে পড়েছিলাম বলে বোঝাতে পারব না। আমার সঙ্গে কী হচ্ছিলো বুঝতেই পারছিলাম না।

তিনি আরো জানান, আমার ক্যারিয়ারের পিক টাইম তখন। আর সেই সময় ক্যারিয়ারটা বন্ধ হয়ে গিয়েছিল। তবে পরে আমার কাছে ‘সাহেব বিবি ঔর গ্যাংগস্টার’র ফ্র্যাঞ্চাইজিটা আসে। তিগমাংশু ধুলিয়াকে আমি কীভাবে ধন্যবাদ জানাব জানি না। যখন কেউ আমায় মুখ্য ভূমিকায় কাস্ট করতে রাজি ছিল না। তখন তিগমাংশু আমার ওপর ভরসা করে। ছবিটা করার সময় আমরা কেউ ভাবিনি যে এত হিট করবে। কলকাতা টোয়েন্টিফোর

এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘সাহেব বিবি ঔর গ্যাংগস্টার থ্রি’ ২৭ জুলাই মুক্তি পেতে চলেছে। মাহি এবং জিমি শেরগিল ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত এবং চিত্রাঙ্গদা সিং৷কলকাতা ২৪×৭

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের