,

অস্ত্র ছেড়ে শান্তির পথে আইএস জঙ্গিরা!

news-image

অবশেষে বোধদয়! অস্ত্র ছাড়তে চায় আইএস জঙ্গিরা। শুধু অস্ত্র ছাড়াই নয়, মুল স্রোতে ফিরতে চায় তারা। আর সেই কারণে আফগান সরকারের কাছে আত্মসমপর্ণ করল ১১ আইএস জঙ্গি। এভাবে বন্দুক ছেড়ে মুল স্রোতে ফিরতে আসা আইএস জঙ্গিদের ক্ষেত্রে একেবারে নজিরবিহীন ঘটনা।

এমনকি আফগান সরকারও বিষয়টি নজিরবিহীন বলে মনে করে। শুধু তাই নয়, আগামীদিনে আরও জঙ্গি এভাবে মুল স্রোতে ফিরে আসবে বলে দাবি আফগান সরকারের। কারণ এই সকল জঙ্গিদের মুল স্রোতে ফিরে আসা অবশ্যই অন্যান্য জঙ্গিদের কাছেও অনুপ্রেরণা হবে বলে মনে করা হচ্ছে।

মূলত, আফগানিস্তানের জাওয়াজান প্রদেশ আইএস অধ্যুষিত বলেই পরিচিত। সেই এলাকারই ১১ জঙ্গি আফগান সেনার কাছে নিজেদের আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করে। শেবেরগানে ঘটেছে ঘটনাটি।আফগান পুলিশ কর্মকর্তা গুলাম আলি জানাচ্ছেন, জাওয়াজান প্রদেশের দারজাব জেলায় আইএস জঙ্গিরা ভীষণ সক্রিয়। কিন্তু সরকারের সঙ্গে আইএস-এর দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ থেকে অব্যাহতি পেতে চায় তারা। তাদের পরিবারের কাছে ফিরে যেতে চায় বলে আর্জি জানিয়েছে আইএস জঙ্গিরা।

অন্যদিকে, আত্মসমপর্ণ করা জঙ্গিরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, তালেবান জঙ্গিদের সঙ্গে আইএসের সংঘর্ষে প্রাণ যায় আমাদের মতো লোকজনের। আর এভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া কোনও লাভ হয় না। আর দিনে দিনে যেভাবে শক্তি ক্ষয় হচ্ছে লড়াইয়ের ক্ষমতাও কমছে বলে চাঞ্চল্যকর স্বীকারোক্তি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর