,

বিদেশ যেতে আর কোনো বাধা থাকছে না ইমরানের

news-image

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটকসহ কোনো প্রকার হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার বিকেলে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ইমরান এইচ সরকারের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম ও ব্যারিস্টার তানিয়া আমীর।এর আগে বিদেশ যেতে ‘বাধা’ দেয়ার বৈধতা চ্যালেঞ্জ এবং বিদেশ যাওয়ার অনুমতি দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে এক রিট আবেদন করেন ইমরান এইচ সরকার।

উল্লেখ্য, ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে ‘বাধা’ দেয়ার অভিযোগ এনে এক বিজ্ঞপ্তি দেয় গণজাগরণ মঞ্চ। সেখানে বলা হয়, গত শুক্রবার যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় প্রশাসনের বাধার মুখে বিমানবন্দর থেকে ফিরতে হয় ইমরানকে। মার্কিন পররাষ্ট্র দফতরের আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরে ইমিগ্রেশনসহ সব প্রয়োজনীয় কাজ শেষে বিমানে ওঠার পর সেখান থেকে তাকে ফেরত পাঠানো হয়। এই প্রেক্ষিতেই আদালতের শরণাপন্ন হন ইমরান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা