,

শাকিবে মুগ্ধ দুই নায়িকা

news-image

‘নেকাব’ ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন ভারতের বাংলা ছবির এ সময়ের দুজন জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা। বাংলাদেশের সুপারস্টারের সঙ্গে এবারই প্রথম তাঁরা অভিনয় করছেন। জানা গেছে, ‘নেকাব’ ছবির পর্দায় এই দুই নায়িকার সঙ্গেই রোমান্স করবেন শাকিব৷ এরই মধ্যে ভারতের বাংলা ছবির দর্শকদের মধ্যে শাকিব খানের অবস্থান ক্রমেই মজবুত হচ্ছে। বাংলাদেশের পাশাপাশি এখন সেখানেও তিনি সমান জনপ্রিয়। তাঁর অভিনয়ে মুগ্ধ সব শ্রেণির দর্শক। এবার মুগ্ধতার কথা শোনা গেল ‘নেকাব’ ছবিতে শাকিব খানের দুই নায়িকা নুসরাত জাহান আর সায়ন্তিকার কাছ থেকে।

ভারতীয় সংবাদমাধ্যমকে নুসরাত জাহান বলেছেন, ‘শাকিব খানের অভিনয় আমার দারুণ লাগে৷ তাঁর মধ্যে সবচেয়ে ভালো জিনিসটা হলো তাঁকে কিছু বুঝিয়ে দিতে হয় না৷ এমনকি তিনি অন্যের ভুল সহজেই ধরিয়ে দেন৷ সব মিলিয়ে তিনি ভীষণ ভালো মানুষ৷ তাঁর অভিনয়, লুক, ব্যবহার, কাজ—সবকিছুই সুন্দর৷’ আর সায়ন্তিকা বললেন, ‘আমি শাকিবকে দেখে একেবারে মুগ্ধ৷ তাঁর অভিনয় আমাকে মুগ্ধ করেছে৷ আর শাকিবের হাসিটা সেরা৷ বেশ লাজুক লাজুক৷’

ভারতের বাংলা ছবির এই দুই নায়িকা এখন শাকিবের দারুণ ভক্ত৷ ‘নেকাব’ ছবির নির্মাতাদের মতে, তাঁদের পর্দার রসায়ন দর্শক উপভোগ করবেন৷ কারণ, এবারই প্রথম শাকিব তাঁদের সঙ্গে কাজ করছেন৷

জানা গেছে, ছবির শুটিং শুরু হয়েছিল ‘মাস্ক’ নামে। এখন মুক্তির জন্য প্রস্তুত ছবিটি। এর মধ্যেই কলকাতার এই ছবির নাম বদলে গেছে। ছবির নতুন নাম ‘নেকাব’। পরিচালক রাজীব কুমার। গতকাল রোববার বেলা ১১টায় ছবিটির পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্ম (এসভিএফ)। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশের ঠিক এক ঘণ্টা পর দুপুর ১২টায় শাকিব খানের ফেসবুক পেজেও পোস্টারটি দেখা যায়। পোস্টারে অ্যাকশন ভঙ্গিতে দাঁড়ানো শাকিব খানের দুই পাশে নুসরাত জাহান ও সায়ন্তিকা।‘নেকাব’ ছবির পোস্টার নিয়ে দারুণ খুশি শাকিব খান। তিনি বলেন, ‘খুব ভালো লেগেছে পোস্টারটি। সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার ভক্তদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। ছবিটিও দর্শকের ভালো লাগবে। “নেকাব” গল্পপ্রধান ছবি।’

আগামী ঈদুল আজহায় পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। এরপর তা বাংলাদেশের দর্শকও দেখতে পাবেন। কলকাতা থেকে মুঠোফোনে প্রথম আলোকে এসভিএফের কর্মকর্তা রবি শর্মা বললেন, ‘ঈদে পশ্চিমবঙ্গে মুক্তি দেওয়ার ইচ্ছা। এরপর বাংলাদেশে।’বাংলাদেশের দর্শকদের জন্য ‘নেকাব’ ছবিটি আমদানি করবে জাজ মাল্টিমিডিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা