,

নিখোঁজের পরদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ফুলদী নদীতে ভাসমান অবস্থায় সাইদুর রহমান (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে উপজেলার ভাটেরচর ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সাইদুর রহমান বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (বিবিএ) ছাত্র ও চট্রগ্রামের সন্দীপ উপজেলার হালিশহর এলাকার গোলাম মাওলার ছেলে।

নিহতের পরিবার জানায়, সাইদুর গত শনিবার রাত ১১টার দিকে নগরের এ কে খান গেট এলাকায় থাকা হানিফ পরিবহনের কাউন্টার থেকে টিকিট কিনে ঢাকার উদ্দেশে রওনা হন। তার এক সহপাঠীও ওই বাসের যাত্রী ছিলেন। পরে রোববার ভোরে বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মদনপুর ক্যাসেল হোটেলের সামনে যানজটে পড়লে ব্যক্তিগত পয়োজনে সাইদুর বাস থেকে নামেন। এ সময় হঠাৎ যানজট কেটে গেলে সাইদুর বাসে ওঠার আগেই চালক দ্রুত গাড়ি চালিয়ে চলে যান। তখন সাইদুরের সহপাঠী ঘুমিয়ে ছিলেন। এরপর থেকেই সাইদুরের সন্ধান পাওয়া যাচ্ছিল না।

গজারিয়া থানার ওসি মো. হারুন অর রশীদ বলেন, লাশ উদ্ধারের পর থেকেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কে বা কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে, সেটি এখনও তা জানতে পরেনি পুলিশ।

তিনি জানান, সকালে স্থানীয়রা ভাটেরচর ব্রিজের নিচে যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর ঘাতকরা রাতের অন্ধকারে ব্রিজে গাড়ি থামিয়ে নদীতে লাশটি ফেলে পালিয়েছে।

ওসি আরও জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির সময় প্যান্টের পকেটে পাওয়া মোবাইল নাম্বারে তার মামা ফিরোজ আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরই লাশের পরিচয় মিলে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা