,

নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

news-image

গৌরীপুর (ময়মননিসংহ) প্রতিনিধি : বাড়ি থেকে নিখোঁজের দুইদিন পর প্রতিবেশী বাড়ির জঙ্গল থেকে কাঁথা মুড়ানো অবস্থায় উদ্ধার করা হলো নিখোঁজ গৃহবধূ বেগম (৪০) এর লাশ। ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ রবিবার (২২ জুলাই) দুপুরে তার লাশ উদ্ধার করে। উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধূরুয়া আগপাড়া গ্রামের পরিত্যক্ত মীর বাড়ির জঙ্গল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই গ্রামের ছিদ্দিকুর রহমানের স্ত্রী।

নিহতের স্বামী ছিদ্দিকুর রহমান জানান, শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যার পর থেকে তার স্ত্রী বেগম নিখোঁজ হয়। রবিবার সকাল ৯টার দিকে প্রতিবেশী মীর বাড়ির জঙ্গলে তার লাশের সন্ধান পাওয়া যায়।

স্থানীয় লোকজন জানায়, ঘটনার দিন সকাল ৯টার দিকে সবুজ নামে এক ব্যক্তি উল্লেখিত জঙ্গলে লাশটি পড়ে থাকতে দেখে তাদের জানায়। বিষয়টি পুলিশকে জানানো হলে খবর পেয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমানের নেতৃত্বে ঘটনাস্থল থেকে কাঁথা দিয়ে মুড়ানো অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। মৃতদেহের মুখমণ্ডল আগুনে পোড়ানো।

এলাকাবাসী আরো জানায়, জঙ্গল সংলগ্ন মীর বাড়ির সৈয়দ আল্লাদ মিয়ার পরিত্যক্ত ঘরের মেঝেতে কে বা কারা একটি গর্ত খুঁড়ে রাখে। তাদের ধারণা ওই গৃহবধূকে হত্যার পর তার লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল। তার মুখমণ্ডল আগুন পুড়িয়ে লাশের পরিচয় মুছে ফেলতে চেয়েছিল হত্যাকারী।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, নিখোঁজ হওয়ার বিষয়টি তার স্বামী পুলিশ বা প্রতিবেশী কাউকেই জানায়নি। লাশ ময়মনা তদন্দের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা