,

মাঠে নামার আগে দলকে যা বলেছিলেন মাশরাফি

news-image

সাদা পোশাকে টানা দুই টেস্টে ভরাডুবির পর রঙিন পোশাক গায়ে চাপিয়ে জয় দিয়ে তা রাঙিয়ে দিয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে অনেকদিন পর নতুন রুপে আবারও দেখা পাওয়া যায় লাল-সবুজদের। তবে দলের কঠিন সময়ে পুরো টাইগার শিবিরের চেহারা বদলে দিয়েছেন প্রাণ ভোমরা মাশরাফি বিন মর্তুজা।

তিনি আসলেন আর জয় করলেন। তিনি খেলেন, খেলান আর জয় করেন। এটাই হল তার ম্যাশ ম্যাজিক! রবিবার (২২ জুলাই) গায়নায় প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানে হারায় বাংলাদেশ। দুই টেস্টে পরাজয়ের পর স্বস্তির জয়ে ড্রেসিং রুমে ফেরে সফরকারীরা।

তামিম ইকবালের সেঞ্চুরি, টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজার ৪ উইকেট। সাকিব আল হাসনের ৯৭, মুশফিকুর রহিমের ঝড়ো ইনিংস। আর তাতেই বাংলাদেশের সংগ্রহ ২৮০। তবে গেইল, আন্দ্রে রাসেলের মত ব্যাটসম্যানদের দলের সঙ্গে এই রানে জেতাও সহজ ছিল না বাংলাদেশের কাছে। কিন্তু সেই আস্থায় চিড় ধরাতে সময় লাগেনি টাইগারদের।

আর তাই ম্যাচ শেষে সাংবাদিকরা মাশরাফির কাছে জানতে চাইলেন হতাশায় ডুবে থাকা বাংলাদেশকে কোন মন্ত্রে আলোর পথে আনলেন তিনি? এমন প্রশ্নের উত্তরে অধিনায়ক বলেন, ‘মাঠে নামার আগে সতীর্থদের বিশেষ কিছু বলিনি। শুধু একটা কথায় মনে করিয়ে দিয়েছি, হৃদয় উজাড় করে দেশের জন্য খেলতে হবে।’

‘টেস্ট সিরিজে যা হবার হয়েছে, এটা নতুন সিরিজ। শুরুটা ভালো করতে পারলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক সেটাই হয়েছে। খুব কঠিন ছিল না দলকে উজ্জীবিত করা। আমি আশা করছি এই ধারাবাহিকতা বজায় থাকবে।’তামিমের বড় সেঞ্চুরি, সাকিবের ৯৭ আর মুশফিকের ১১ বলে ৩০ রানের অসাধারণ ইনিংস নিয়ে মাশরাফি বলেন, ‘আজ এখানে আমাদের পক্ষে ব্যাটিং করাটা খুব চ্যালেঞ্জিং ছিল। তবে তামিম-সাকিব সেটা দারুণভাবে করেছে ব্যাটিং স্কোরটা তারাই গড়ে দিয়েছিল। আর শেষের দিকে মুশফিকের ছোট ইনিংসটি ছিল দারুণ।’

এ জাতীয় আরও খবর

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা