,

বিচারপতি শওকত আজিজের বিরুদ্ধে তদন্ত চায় পাকিস্তান সেনাবাহিনী

news-image

ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি শওকত আজিজ সিদ্দিকির অভিযোগের সত্যতা নিরূপণে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য দেশটির প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। রোববার সেনাবাহিনীর মিডিয়া শাখার এক বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদ হাইকোর্টের একজন বিচারক দেশের বিচার বিভাগ ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।

আইএসপিআর-র বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা ও পবিত্রতার সুরক্ষা নিশ্চিত করতে মাননীয় সুপ্রিম কোর্টকে অভিযোগের সত্যতা নিরূপণের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ ও তা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, শনিবার রাওয়ালপিন্ডি জেলা বার অ্যাসোসিয়েশনে দেওয়া বক্তব্যে বিচারপতি শওকত আজিজ সিদ্দিকী অভিযোগ করে বলেন, আসন্ন নির্বাচনের সময়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়েকে কারাগারে রাখতে আইএসআই ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি মুহাম্মদ আনোয়ার খান কাসির কাছে হাজির হয়েছিলেন।

শওকত আজিজ বলেন, আজকের যুগে বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পুরোপুরিভাবে জড়িত আইএসআই। তাদের কর্মীরা নিজেদের ইচ্ছামত বেঞ্চ গঠন করতে পারছে। বিচারিক বিষয়ে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপের অভিযোগ তুললেও নিজের বক্তব্যে তার কোনও প্রমাণ দেননি তিনি।

রোববার পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার বিচারপতি শওকত আজিজের মন্তব্য আমলে নিয়ে করাচিতে এই ঘটনার শুনানিতে জানান, বিচারপতির ওই মন্তব্যে গভীরভাবে মর্মাহত তিনি। এক্সপ্রেস ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের