,

হঠাৎ যে কারণে অবসর নিলেন ওজিল

news-image

স্পোর্টস ডেস্ক
এমনিতেও দল বাদ পড়ে গেছে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে। ভক্তদের মতো মেসুত ওজিলও ভেঙ্গে পড়েছিলেন। বিশ্বকাপ থেকে বাদ পড়ার ক্ষত মুছতে না মুছতেই শিকার হলেন বর্ণবাদী আচরণের।

লন্ডনে এক অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে ঘটনার সূত্রপাত। তার সঙ্গে ছবি তোলা নিয়ে মেনে নিতে হয়েছে অনেক সমালোচনা। এবার খোদ জার্মান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ‘জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের’ কাছ থেকে অসম্মানজনক আচরণের শিকার হন আর্সেনালে খেলা ওজিল।এতদিন সমালোচনা আর তিরস্কার সহ্য করলেও এবার আর চুপ থাকেননি। জার্মান জার্সি গায়ে আর মাঠে নামবেন না বলে ঘোষণা দিয়ে বসেন তুরস্কে জন্ম নেওয়া ২৯ বছর বয়সী ওজিল।রোববার এক বিবৃতিতে ওজিল জানান, ‘জার্মানির জার্সিতে মাঠে নামতে আমি আর আগ্রহী না।’

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ফ্রেমবন্দী হওয়া নিয়ে আর্সেনাল তারকা বলেন, ‘ওই ছবির পেছনে কোনো রাজনৈতিক কারণ ছিল না। আমার জন্মস্থানের প্রেসিডেন্টের সঙ্গে ছবি তুলেছি, আমার পূর্বপুরুষ আমার শেকড় ওই দেশেই। আমি ব্যক্তি প্রেসিডেন্টের চেয়ে দেশের প্রেসিডেন্ট পদটাকেই সম্মান দেখাতে চেয়েছি।’পশ্চিমা বিশ্বে এরদোয়ানের ভাবমূর্তি এমনিতেই প্রশ্নবিদ্ধ । এমন একজনের সঙ্গে ছবি তোলায় জার্মান দলের মূল্যবোধ নষ্টের অভিযোগ তোলা হয়েছিল ওজিলের বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা