,

আলজেরিয়ায় দুই ফিলিস্তিনি বিজ্ঞানীর মৃত্যু

news-image

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি অ্যাপার্টমেন্টে ফিলিস্তিনের দুই বিজ্ঞানীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আলজিরিয়ায় ফিলিস্তিনের দূতাবাস এ তথ্য জানিয়েছে।

গাজা উপত্যকার খান ইউনুস শহরের বাসিন্দা সুলায়মান আল-ফাররা (৩৪) ও মুহাম্মাদ আলবানার (৩৫) মৃতদেহ রোববার আল-ফাররার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে- দুই বিজ্ঞানী বিষাক্ত কোনো গ্যাসে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে মারা গেছেন। তবে ফিলিস্তিনিরা দাবি করছেন, দুই বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে।

গাজার একটি বার্তা সংস্থা বলেছে, দুই দিন আগে এ মৃত্যুর ঘটনা ঘটেছে এবং রোববার সন্ধ্যায় প্রতিবেশীরা গ্যাসের গন্ধ পাওয়ার পর ঘটনাটি প্রকাশ হয়। গাজাভিত্তিক বার্তা সংস্থাটি বলেছে, পুলিশ এক বিজ্ঞানীর মৃতদেহ দরজার কাছ থেকে এবং আরেকজনকে বিছানা থেকে উদ্ধার করেছে।

বিজ্ঞানী আলবানার ভাই বলেছেন, বিষয়টি নিয়ে তাদের কাছে বিস্তারিত কোনো তথ্য নেই; আলজেরিয়া সরকার ও ফিলিস্তিনি দূতাবাস বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশা করেন। গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনের বহুসংখ্যক বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। পার্সটুডে

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি