,

ভিডিও বার্তায় আতাতুর্ককে নিয়ে আপত্তিকর মন্তব্যে এক নারী আটক

news-image

তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কের সমাধিস্থলে গিয়ে তাকে নিয়ে কটূক্তির অভিযোগে একজন নারীকে আটক করা হয়েছে। রবিবার ওই নারীকে আটক করা হয়। ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে তুর্কি প্রসিকিউটররা।
‘এখানে (আতাতুর্কের সমাধিস্থলে) আসার জন্য আমি খুবই বিব্রত বোধ করছি। আমি আসতে চাই নি। আমি এখানে আছি কারণ মানুষ আমাকে জোর করে নিয়ে এসেছে। আমি আতাতুর্ককে ভালবাসি না। যারা তুরস্ককে রক্ষা করেছে, তাদের মধ্যে আতাতুর্ক ছিল না।’

ওই নারী সমাধিস্থলের সামনে একটি ভিডিও রেকর্ডে এসব কথা বলেন এবং পরে তার একজন বন্ধুকে পাঠিয়েছিলেন। ভিডিওটি তার ওই বন্ধু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে, এনিয়ে দেশটির অনেক জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করে।
জনসাধারণের তীব্র ক্ষোভের প্রতিক্রিয়ায় ওই নারী সোশ্যাল মিডিয়ায় আরেকটি ভিডিও পোস্ট করে এই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমি আমার একজন আতাতুর্কি বন্ধু সঙ্গে রাজনীতি এবং ধর্ম সম্পর্কে আমার মতামত শেয়ার করেছিলাম কিন্তু তিনি এর দ্বারা আমাকে অপমানিত করেছেন। বিষয়টি নিয়ে আমরা যুক্তি-তর্ক করছিলাম এবং আমি রাগান্বিত ছিলাম। যদি আতাতুর্কের প্রতি আমার শ্রদ্ধা না থাকত, তবে আমি আতাতুর্কের সমাধিস্থলে আসতাম না। সে আমার বিরুদ্ধে খারাপ শব্দ ব্যবহার করার পর আমি আমার রাগ থেকে এই ভিডিওটি রেকর্ড করেছি এবং পরে তার কাছে এটি পাঠিয়েছি। আমার বন্ধুটি সোশ্যাল মিডিয়ার ভিডিওটি শেয়ার করে এবং এভাবেই এটি ভাইরাল হয়ে গেছে। আমি তার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি।’

আঙ্কারার প্রধান প্রসিকিউটর কার্যালয় থেকে এব্যাপারে একটি তদন্ত শুরু করেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘সন্দেহভাজনকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে পাঠানো হবে।’ সূত্র: আরটিএনএন, হুরিয়েত ডেইলি নিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের