,

ক্রিসক্রসের গানে চার নায়িকার সঙ্গে অন্যরকম জয়া

news-image

বিনোদন ডেস্ক:
ক্যারিয়ারে সাকসেসফুল কিন্তু ব্যক্তিগত জীবনে একা তিনি। ‘ক্রিসক্রস’ সিনেমায় এমনই একটি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এখানে তার নাম মিস সেন। সম্প্রতি এই সিনেমার একটি গান প্রকাশিত হয়েছে। এই গানে পাওয়া গেছে অন্য একা জয়াকে। বৈষম্যমূলক আচরণের শিকার হওয়া কলকাতার পাঁচ মেয়ের জীবন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে জয়া ছাড়া অন্য চার নায়িকা হলেন নুসরাত জাহান, প্রিয়াঙ্কা সরকার, মিমি চক্রবর্তী ও সোহিনি সরকার।

গত ২০ জুলাই প্রকাশিত হয়েছে পরিচালক বিরসা দাশগুপ্তের ছবির এই গান ‘মোমের শহর’। গানের পাওয়া গেছে জয়াসহ ছবির পাঁচ নায়িকাকে। এই পাঁচ নারীরর জীবনের হাহাকারের গল্পই উঠে এসেছে গানটিতে। মোমের শহর গলে গেছে, ফিরে পাবে সে, কিভাবে আলো বুকের ঝিনুক মুছে গেছে, পথ জুড়ে কে আলোক সাজালো- এমনই কথার গানটি লিখেছেন স্মরণজিৎ চক্রবর্তী, সংগীতায়োজন করেছেন কিরণ ফর জ্যাম ৮। আর গেয়েছেন তুষার যোশি।

ছবিটিতে ইরা নামের একটি চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। তিনি চিত্র সাংবাদিক। নুসরাত জাহান এই ছবিতে মেহের নামের মুসলিম একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। যে কিনা অভিনেত্রী হিসেবে স্ট্রাগল করে যাচ্ছে। সোহিনী সরকার এই ছবির রূপা। উত্তর কলকাতার গৃহবধূ। এই ছবিতে প্রিয়াঙ্কা সরকারের চরিত্রের নাম সুজি। বাঙালি খ্রিস্টান মেয়েটি সিঙ্গেল মাদার। খুব ভালো ছবি আঁকেন তিনি।

চলচ্চিত্রটি প্রসঙ্গে জয়া আহসান বললেন, ‘এখানে একই শহরের পাঁচ মেয়ের গল্প তুলে ধরা হয়েছে। যাদের আলাদা ধরনের জীবনযাত্রা, কিন্তু কোথাও যেন পাঁচজনের একটা মিল আছে।’ জয়া জানালেন, ১০ আগস্ট ছবিটি ভারতে মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর